প্রতিবেদক, রাজনীতি ডটকম

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সহায়তায় নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রস্তাবিত অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন দেওয়ার পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
রোববার (২৩ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গুম, হত্যাকাণ্ড, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়া এবং মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই অধিদপ্তর গঠনের প্রস্তাব করা হয়েছে।
সভায় মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের স্বীকৃতি দিয়ে ইতিমধ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে। একইভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা মিথ্যা মামলায় বছরের পর বছর কারাভোগ করেছেন, তাঁদের অবদানও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চায় সরকার।
তিনি বলেন, ভবিষ্যতে কোনো শক্তি যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে না পারে এবং কোনো পরিবারকে স্বজন হারানোর এমন নির্মম অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়, সে জন্য স্থায়ী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম মূল আকাঙ্ক্ষা ছিল মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকা, মানবাধিকার নিশ্চিত করা, রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করা এবং প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা।
তার অভিযোগ, ২০০৯ সালের পর ভোটাধিকার হরণ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ক্ষুণ্ন করা হয়েছে। এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষ ও তাঁদের পরিবারের জন্য রাষ্ট্রের দায়িত্ব কী হওয়া উচিত, সেই জায়গা থেকেই নতুন অধিদপ্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সভায় নতুন অধিদপ্তরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের অধিকার এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করে এসব কার্যক্রম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
আলোচনায় জাতিসংঘের ‘বেসিক প্রিন্সিপলস অ্যান্ড গাইডলাইনস অন দ্য রাইট টু আ রেমেডি অ্যান্ড রেপারেশন’ এবং বাংলাদেশের সংবিধানের আলোকে ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতি গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।
৯ ঘণ্টা আগে
বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে ১০০ মিটার দৌড়ে নতুন চমক দেখিয়েছে চীনের তৈরি দুটি মানবাকৃতির রোবট। শনিবার বাছাইপর্বে ‘তিয়াংগং আলট্রা’ ৯ দশমিক ৩৯ সেকেন্ডে এবং ‘লাইটনিং’ ৯ দশমিক ৪৭ সেকেন্ডে দৌড় শেষ করেছে। দুটির সময়ই জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্টের ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ্ব
৯ ঘণ্টা আগে
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন প্রভাব না ফেলে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা ও সততাকেই অগ্রাধিকার দিতে হবে।
১০ ঘণ্টা আগে
মৌসুমি বায়ু প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্
১২ ঘণ্টা আগে