নাটকীয় জয়ে লিভারপুলের শুভ সূচনা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

শনিবার (১৬ আগস্ট) রাতে অ্যানফিল্ডে এক নাটকীয় ম্যাচে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। দুই গোলের লিড হারানোর পরও শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

নাটকীয় এক জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল লিভারপুল। দুই গোলের লিড নষ্ট হলেও শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এনফিল্ডে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গত মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিয়েগো জোটাকে স্মরণ করে শুরু হয়েছিল ম্যাচ। ২৮ বছর বয়সী এই লিভারপুল তারকার জন্য দর্শক নিয়ে এসেছিলেন ব্যানার, পতাকা আর জার্সি। ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতাও পালন হলো ৫ বছর অ্যানফিল্ডে কাটানো জোতা ও তার সঙ্গে একই দুর্ঘটনায় নিহত আন্দ্রে সিলভার স্মরণে।

ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা। তবে বোর্নমাউথের ঘানার ফরোয়ার্ড অ্যান্টনি সেমেনিও একাই লড়াই জমিয়ে তুলেছিলেন। ম্যাচের ৩৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন হুগো একিতিকে। বিরতির পর ৪৯ মিনিটে একিতিকের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন কোডি গ্যাকপো। মনে হচ্ছিল আরামেই তিন পয়েন্ট নিশ্চিত করবে আর্নে স্লটের দল।

কিন্তু এরপর নাটক জমে ওঠে। প্রথমার্ধে বর্ণবাদী আচরণের শিকার হন বোর্নমাউথের অ্যান্টনি সেমেনিও। যে কারণে খেলা কয়েক মিনিট বন্ধ থাকে। ঘানার এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে লিভারপুল সমর্থকদের সেই আচরণের জবাব দেন জোড়া গোলের মাধ্যমে। ৬৪ মিনিটে প্রথম গোল করেন এবং এর ১২ মিনিট পর দ্বিতীয় গোল করে লিভারপুল সমর্থকদের হতভম্ব করে দেন তিনি। অ্যানফিল্ডে তখন নেমে আসে চাপা উৎকণ্ঠা।

তবে শেষ হাসি হেসেছে লিভারপুলই। ৮২ মিনিটে বদলি নেমে ভলিতে জালে বল পাঠান ফেদরিক চিয়েসা। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে টানা নবম মৌসুমের প্রথম ম্যাচে জালের দেখা পেলেন মিশরের তারকা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।

৪ ঘণ্টা আগে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

৬ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি

৬ ঘণ্টা আগে

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৭ ঘণ্টা আগে
Advertisement