উগ্রবাদী সংগঠনে জড়িত অভিযোগে গ্রেপ্তার ৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
উগ্রবাদী বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িতের চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থেকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা ও পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন টিটিপির যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারের সময় এই চারজনের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদি বই, ড্রোনসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তারা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার পরিকল্পনা করছিলেন বলে পুলিশ দাবি করেছে।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা করে। ওই মামলায় এ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন— মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। এর মধ্যে ইমরান ও মোস্তাকিম আপন ভাই, তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। অন্যদিকে রিপনের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলায় এবং আবু বক্করের বাড়ি রাজধানীর কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায়।

পুলিশের একাধিক সূত্র বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে জড়িত থাকতে পারেন। নাশকতা করার জন্য তাদের কাছে অস্ত্র, গুলি, ড্রোন ও অন্যান্য সরঞ্জামের পাশাপাশি কিছু সামরিক পোশাকও ছিল। গোয়েন্দা পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে তাদের জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বিকেলে ডিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এক প্রশ্নের জবাবে শফিকুল বলেন, উগ্রবাদীরা মাথাচাড়া দিচ্ছে, এমন না। তবে যারা এসব কাজে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনে যারা জড়াবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মুক্তিযোদ্ধাদের বেশি খোঁচাবেন না: বিরোধী দলকে স্বাস্থ্যমন্ত্রী

২০০৪ সালে পাকিস্তান সফরের একটি তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে মুক্তিযোদ্ধা এই মন্ত্রী বলেন, সাফমা কনফারেন্সে পাকিস্তানে গিয়েছিলাম। সেখানে এক পাকিস্তানি এমপি আমার মুক্তিযোদ্ধা পরিচয় জেনে জামায়াতে ইসলামীর এমপির সামনেই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল। সেই অপমান আমি ভুলিনি। যখন বেশি বাড়াবাড়ি করা হয়, তখন মনে

৮ ঘণ্টা আগে

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার নেপথ্যে হাটের ইজারা: ডিবি

৮ ঘণ্টা আগে

গণভোট কার্যকর না করলে আমও যাবে, ছালাও যাবে: সংসদে মুজিবুর রহমান

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গণভোটকে জাতীয় সংসদে শপথের আওতায় এনে কার্যকর করা না হলে সাংবিধানিক ও রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, গণভোট বাতিল হলে সংসদ সদস্যদের পদও আইনি ঝুঁকিতে পড়তে পারে—শেষ পর্যন্ত আমও যাবে, ছালাও যাবে।

৯ ঘণ্টা আগে

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানো হয়েছে। আজ বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনাসংক্রান্ত এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

১০ ঘণ্টা আগে