মব জাস্টিস গ্রহণযোগ্য নয়: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, মব জাস্টিস গ্রহণযোগ্য নয় এবং কোনো সমাধানও আনবে না।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা দুঃখজনক। অতিদ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢালাওভাবে ‘বহিরাগত’ নিয়ন্ত্রণ সম্ভব নয়, উচিতও নয়। সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ বিঘ্ন না ঘটে। একসাথে রাজনৈতিক-সাংস্কৃতিক পরিসর যাতে উন্মুক্ত থাকে এবং জনগণের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মিথস্ক্রিয়ারও সুযোগ থাকে।

তিনি আরও বলেন, ‘বহিরাগত’ জনগণের থেকে ঢাবি ক্যাম্পাসে ট্রাফিক নিয়ন্ত্রণ অতি জরুরি।

নাহিদ বলেন, দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয় থেকে সুনির্দিষ্ট অভিযোগসহ এই অভ্যুত্থান ও বিগত বছরগুলোতে যারা ছাত্রছাত্রীদের নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অতিদ্রুত মামলা হওয়া উচিত।

তিনি আরও বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের উদ্যোগে নির্যাতনকারীদের তালিকা প্রণয়ন করতে হবে এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, নির্যাতনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা না নিলে উত্তেজিত মবকে নিয়ন্ত্রণ সম্ভব হবে না। তবে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা

বিইআরসি মঙ্গলবার (৩০ জুন) এক বিশেষ সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। পরে রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা তথা ১ জুলাই প্রথম প্রহর থেকে নতুন এ দাম দর কার্যকর হবে, বলবৎ থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।

১৪ ঘণ্টা আগে

ভারতের ভিসার জন্য ১ জুলাই থেকে আবেদন টাইম-স্লট ভিত্তিতে

বার্তায় বলা হয়, ১ জুলাই থেকে বাংলাদেশের সব আইভ্যাকে সব ক্যাটাগরির ভিসার জন্য টাইম-স্লটভিত্তিক ভিসা আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিটি আইভ্যাকের দৈনিক নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ধারণক্ষমতার ওপর ভিত্তি করে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ক্রমানুসারে টাইম স্লট বরাদ্দ করবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং কর

১৪ ঘণ্টা আগে

ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নে নতুন সুযোগ দিলো সৌদি আরব

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন যোগদান বা অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফারের ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।

১৫ ঘণ্টা আগে

জুলাইয়েও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

মঙ্গলবার (৩০ জুন) এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তারা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে।

১৬ ঘণ্টা আগে