জমির উদ্দিন সরকারের প্রয়াণে সুপ্রিম কোর্টে আধা বেলা ছুটি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাইকোর্ট ভবন। ফাইল ছবি

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ রোববার (১২ জুলাই) আধা বেলা ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে আজ চেম্বার জজ আদালত বন্ধ থাকবে। এছাড়া আপিল বিভাগের কার্যক্রম সকাল ১১টা এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম দুপুর ১টা পর্যন্ত চলবে।

আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের এই শীর্ষ রাজনীতিবিদের মৃত্যুর পর সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ ছুটি ও সময়সূচি ঘোষণা করা হয়।

বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বহু বছর ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ও গৌরবময় রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া অত্যন্ত দক্ষতার সাথে সরকারের শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর, তিনি ওই বছরের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের অস্থায়ী রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্ম নেওয়া এই কৃতী ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি (এলএলবি) লাভ করেন এবং যুক্তরাজ্য থেকে ব্যারিস্টারি পাস করে আইন পেশায় যুক্ত হন। সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবেও আইন অঙ্গনে তার অবদান স্মরণীয়।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

২ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement