আগুন নেভাতে গিয়ে ৭ শ্রমিক অসুস্থ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবন। ফাইল ছবি

রাজধানীর মিরপুরে একটি প্রিন্টিং ও ফিনিশিং কারখানায় আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় সাত শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর সাড়ে ১১ এর কালশী রোডে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন– সিরাজুল করিম (২২), সায়মন (২০), স্বপন ঘোষ (৩৬), শফিক (৩৯), নাঈম (২৫), রাশেদুল ইসলাম (২৩) ও ইব্রাহিম (২৩)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়া সাতজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী হাসিব বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় পাশে আগুন লেগে যায়। তখন শ্রমিকসহ আরও কয়েকজন আগুন নিভিয়ে ফেলেন। এ সময় ধোয়ায় সাতজন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

৬ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৭ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৭ ঘণ্টা আগে

সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা

৭ ঘণ্টা আগে