এসআরএফবির সভাপতি ফারুক, সম্পাদক আফরিন জাহান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ এর ২০২৪-২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কণ্ঠের সম্পাদক ফারুক খান। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বার্ষিক সাধারণ সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়সহ যাবতীয় প্রতিবেদন উপস্থাপণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আফরিন জাহানের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী জেবেল।

এ সময় অর্থ সম্পাদক শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাস হয়। এজিএমে সংগঠনের সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

পরে প্রধান নির্বাচন কমিশন মোস্তফা কাজলের (বাংলাদেশ প্রতিদিন) নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অন্য দুই সদস্য হলেন শফিকুল ইসলাম (বাংলা ট্রিবিউন) ও কামাল হোসেন তালুকদার (বিডি নিউজ)।

নতুন এ কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি হাবিবুর রহমান (একাত্তর টেলিভিশন) যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল টোয়েন্টিফোর), অর্থ সম্পাদক, শামছুল ইসলাম (নয়াদিগন্ত, পুননির্বাচিত) সাংগঠনিক সম্পাদক, মাহমুদ রাকিব (এখন টেলিভিশন) দফতর সম্পাদক, ফয়সাল আহমেদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক, মেসবাহ উল্লাহ শিমুল (ভয়েস সেভেন নিউজ)।

এ ছাড়া নির্বাহী সদস্য কাজী জেবেল সংবিধান অনুযায়ি (বিদায় সভাপতি), রাশেদ আলী (একুশে টেলিভিশন) আশীষ কুমার সেন (দৈনিক জনতা) রতন চন্দ্র বালো (আমার বার্তা) ও নির্বাহী কমিটি (একজন কো-আপ্ট করবেন)।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার

সফরকালে তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

৪ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

৪ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৫ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৬ ঘণ্টা আগে