ডেস্ক, রাজনীতি ডটকম

নতুন এক ডিজিটাল অভিজ্ঞতা অপেক্ষা করছে বাংলাদেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য। আজ ১৮ জুলাই, শুক্রবার—দেশের সব মোবাইল গ্রাহক পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঘোষণা অনুযায়ী, ‘ফ্রি ইন্টারনেট ডে’ পালন করা হচ্ছে এই দিনটিকে কেন্দ্র করে। ১৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মরণে উদযাপন করা হচ্ছে।
গ্রামীণফোন, রবি, বাংলালিংক কিংবা টেলিটক—স্বয়ংক্রিয়ভাবে এই ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগটি নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে ডিজিটাল সংযোগ আরও বাড়াতে এবং বিশেষ ঐতিহাসিক দিবসটিকে স্মরণীয় করে তুলতে।
তবে এই সুবিধা কেবলমাত্র ১৮ জুলাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ, শুক্রবারের মধ্যেই ১ জিবি ডেটা ব্যবহারের সুযোগ মিলবে। কেউ যদি পুরোটা একবারে ব্যবহার করে ফেলেন, তাহলে পুনরায় ফ্রি ডেটা দেওয়া হবে না। আবার কেউ যদি ব্যবহার না করেন, তাহলে সেই সুযোগও চলে যাবে দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। এ ক্ষেত্রে ইচ্ছেমতো ডেটা সংরক্ষণের সুযোগ থাকছে না।
যেভাবে পাবেন ১ জিবি ডেটা
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807# নম্বরে।

সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী দায়ের করা এই রিট আবেদনে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ১৩২ জন, গুলশান বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন ও গোয়েন্দা বিভাগে ১১ জনকে গ্রেপ্তার করে।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সতীশ চন্দ্র রায় ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
৪ ঘণ্টা আগে