প্রতিবেদক, রাজনীতি ডটকম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের ওপর জনগণের আস্থাহীনতা দূর করাও জরুরি।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ প্রেস কাউন্সিলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
গুজবের ব্যাপকতা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ইচ্ছাকৃতভাবে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে এই অপতথ্যের বিস্তার আরও ঘনীভূত হয়েছে। ভূমিকম্পসংক্রান্ত কিছু সংবাদে দায়িত্বহীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধির পরিবর্তে আতঙ্ক ছড়িয়েছে— যা অত্যন্ত দুঃখজনক।
মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের ওপর জনগণের আস্থা না থাকলে যে কেউ যেকোনো তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এটি একটি কোয়াসি-জুডিশিয়াল (আধা-বিচারিক) প্রতিষ্ঠান। বিগত সরকার কাউন্সিলটিকে কার্যত অকার্যকর করে রেখেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠানটিকে কার্যকর করার উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষায় প্রেস কাউন্সিলে দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। বিদ্যমান আইনের মধ্যে থেকে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বক্তব্য দেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।
প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।

এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩১।
১৪ ঘণ্টা আগে
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ২৫ দিনের এই অধিবেশনে মোট ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে। যার বিপরীতে ৯১টি বিল পাস হয়। শেষ দিনের দুটি বিলসহ সর্বমোট ৯৪টি বিল পাসের মাধ্যমে অধিবেশন শেষ হয়েছে।
১৫ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশ জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হচ্ছে।
১৮ ঘণ্টা আগে
'জুলাই সনদ' বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দলটি যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, তা আজ প্রতিষ্ঠিত সত্য।
১৮ ঘণ্টা আগে