কালোটাকা সাদা করার সুযোগ পাচ্ছেন না বেনজীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮: ৫২

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ তার কালোটাকা সাদা করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শুক্রবার (৭ জুন) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১৫ শতাংশ কর দিলে সাবেক আইজিপি বেনজীর আহমেদের কালোটাকা সাদা হবে কি না প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, অপ্রদর্শিত অর্থ মামলায় পড়ে গেছেন বেনজীর। এখন ফৌজদারি মামলা চলছে। এটা (বেনজীরের কালো টাকা) কীভাবে সাদা হবে?

বাজেটে কালোটাকা সাদা করার সুযোগের বিষয়টিকে কতটুকু নৈতিক বলে মনে করেন প্রশ্নে তিনি বলেন, আমরা এ সুযোগটা দিয়ে থাকি। নানা কারণে অপ্রদর্শিত কিছু অর্থ থাকতে পারে। অসচেতনতা বা নানা কারণে রিটার্নে দেখানো হয়নি বা রিটার্ন দেওয়ার সময় এ তথ্যগুলো কোনো কারণ বাদ পড়ে গেছে। এছাড়া আরো কিছু কারণ রয়েছে - যেমন জমি কেনা-বেচার ক্ষেত্রে কিছু টাকা আমাদের অপ্রদর্শিত থেকে যায়। এজন্য সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি এসেছিল সুযোগ দেওয়ার।

তিনি বলেন, অনেক সময় ব্যবসায়ীরাও কিছু অপ্রদর্শিত অর্থ দেখাতে চান। আবার ব্যক্তি পর্যায়েও দেখাতে চান, নতুন কর দাতারা দেখাতে চান। কিন্তু এই অপ্রদর্শিত অর্থের জবাব তারা দিতে পারছেন না। সেজন্য আমরা ১৫ শতাংশ ট্যাক্স দিয়ে সেটা বৈধ করার সুযোগ করে দিয়েছি।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, সাবেক কর্মকর্তা নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, উনার বিচার হবে না এটা কেউ বলেননি। দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ না করে তাকে জেলে বা ফাঁসি দেব বিষয়টি এমন নয়। কারণ উনি তো এ দেশের মানুষ। বেনজীর বিদেশে আছেন, দুদকের কাছে সময় চেয়েছেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম,শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং মন্ত্রিপরিষদ সচিব মে. মাহবুব হোসেন, অর্থসচিব খালেকুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৩০ বাংলাদেশিকে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, নিহত ৪: প্রবাসী কল্যাণমন্ত্রী

চাকরির প্রত্যাশায় রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ এবং তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

১৫ ঘণ্টা আগে

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

১৫ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

১৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

১৬ ঘণ্টা আগে