বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ২ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৬৫তম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মে ২০২৪, ২২: ১৯

এ বছরের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সাংবাদিকদের অধিকার রক্ষায় নিবেদিত প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) আজ শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের ২০২৪ সালের সংস্করণ প্রকাশ করে।

এবারের সূচকে মোট ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ।

প্রকাশিত সূচক অনুযায়ী, ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর ২৭ দশমিক ৬৪। গত বছর তা ছিল ৩৫ দশমিক ৩১। সেবার অবস্থান ছিল ১৬৩।

এর আগে ২০২২ সালে বাংলাদেশ ৩৬ দশমিক ৬৩ পয়েন্ট নিয়ে ১৬২তম অবস্থানে এবং ২০২১ সালে ৫০ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে ১৫২তম অবস্থানে ছিল।

এবারের মুক্ত গণমাধ্যম সূচকে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভুটানকে টপকে সবার ওপরে ওঠে এসেছে নেপাল। ৬০ দশমিক ৫২ পয়েন্ট নিয়ে নেপালের বৈশ্বিক অবস্থান ৭৪তম। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শীর্ষ স্থানে থাকা মালদ্বীপের স্কোর ৫২ দশমিক ৩৬ পয়েন্ট।

বৈশ্বিক মুক্ত গণমাধ্যম সূচকে মালদ্বীপ ১০৬তম স্থানে আছে। গতবারের সূচকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে থাকা ভুটান এবার তৃতীয় স্থানে আছে। ৩৭ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে ভুটানের বৈশ্বিক অবস্থান ১৪৭তম। শ্রীলঙ্কা ১৫০তম, পাকিস্তান ১৫২তম ও ভারত ১৫৯তম স্থানে আছে। তবে ভারত গতবারের সূচকের চেয়ে এবার দুই ধাপ উন্নতি করেছে। গত বছরের সূচকে ভারতের অবস্থান ছিল ১৬১তম।

১৮০টি দেশের মধ্যে ১৭৮তম স্থানে আছে আফগানিস্তান। গতবারের চেয়ে এবার দেশটি ২৬ ধাপ পিছিয়েছে। বৈশ্বিক তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশ দু’টি হচ্ছে সিরিয়া (১৭৯তম) ও ইরিত্রিয়া (১৮০তম)। প্রতিবেশি মিয়ানমার আছে ১৭৩তম স্থানে। বৈশ্বিক সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে (৯১ দশমিক ৮৯ পয়েন্ট)। শীর্ষ দশে আরও আছে ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, এস্তোনিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও জার্মানি।

সাংবাদিকতার চ্যালেঞ্জের দিক দিয়ে বিশ্বে এশিয়া-প্যাসিফিক অঞ্চল দ্বিতীয় অবস্থানে রয়েছে। সূচকে গণমাধ্যমকর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে মিয়ানমার, চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তানের কথা বলা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেন তা যাচাইয়ের মাধ্যমে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক তৈরি করে রিপোর্টার্স উইদাউট বর্ডারস। এক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, আর্থ-সামাজিক অবস্থা ও নিরাপত্তা—এই পাঁচটি বিষয় আমলে নেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

১৫ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

১৬ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

১৭ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

১৭ ঘণ্টা আগে