হাসিনার মামলার রায়

ট্রাইব্যুনাল এলাকায় সেনা-বিজিবিসহ কঠোর নিরাপত্তা বলয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৯: ২৩
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ সোমবার (১৭ নভেম্বর)। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টের চারদিকে নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে।

আজ সকালে ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে গত শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে একটি চিঠি পাঠানো হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তার পরিপ্রেক্ষিতেই সোমবার সকালে পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়। এর আগে, রায়ের তারিখ ঘোষণার দিন গত বৃহস্পতিবারও সুপ্রিম কোর্ট প্রশাসনের আরেকটি চিঠির ভিত্তিতে সুপ্রিম কোর্ট এলাকা ও ট্রাইব্যুনাল চত্বরে সেনা মোতায়েন করা হয়েছিল।

আজ চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের এই ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পারবে সবাই। সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় বিচার প্রদর্শনের ব্যবস্থা করেছে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বলছেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় শোনার অপেক্ষায় আছে গোটা জাতি।’

তাদের মতে, বিশ্বের অনেক দেশও এই রায়ের দিকে নজর রাখছে। তাই সরাসরি সম্প্রচার করা হবে। যেন বিচার ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

১০ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১০ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১১ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৩ ঘণ্টা আগে
Advertisement