পুলিশে ফিরছে নীল-জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট, প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের এবং সকল পুলিশের প্যান্টের রঙ হবে খাকি। ছবি: সংগৃহীত

২০২৪ দালের অভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীর যে নতুন পোশাক চালু করেছিল, তা সাত মাসও স্থায়ী হচ্ছে না। গত বছরের নভেম্বরের আগের ‘গাঢ় নীল’ ও ‘হালকা অলিভ’ রঙের শার্টেই ফিরছে পুলিশ; তবে প্যান্টের রঙ হচ্ছে ‘খাকি’।

আগের পোশাকে ফেরার অনুমোদন দিয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ বাহিনীর সদর দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য হবে গাঢ় নীল রঙের শার্ট। সকল মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের এবং সকল পুলিশের প্যান্টের রঙ হবে খাকি।

তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে। তাদের ক্ষেত্রে পোশাক পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পরই পোশাক পরিবর্তনের দাবি ওঠে পুলিশের মধ্যে। ২৪ ফেব্রুয়ারি পোশাক পরিবর্তনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার ‘অনুরোধ’ করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনটি তখন বিবৃতিতে বলে, অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং সদস্যদের মতামত ‘উপেক্ষা করা হয়েছে’।

এ নিয়ে আলোচনার মধ্যে গত ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তনে সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরে বলেন, মহানগর ও সারা দেশের পুলিশের আগের যে পোশাক ছিল, সেখানে শার্টের রঙ একই থাকবে। তবে সবার প্যান্ট হবে খাকি রঙের।

একসময় ব্রিটিশ সেনাবাহিনীর পোশাকের রঙ খাকি হওয়ার কারণে এ উপমহাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকের প্রতিশব্দ হিসেবে অনেক ক্ষেত্রেই ‘খাকি’ শব্দটি ব্যবহার করা হয়।

নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে প্রায় ২২ বছর পর পুলিশের পোশাকে আবারও ফিরছে ‘খাকি’ রঙ। এই পোশাক পেলে মহানগর পুলিশকে দেখা যাবে আগের মতই হালকা জলপাই বা লাইট অলিভ রঙের শার্টে, সঙ্গে থাকবে খাকি প্যান্টে। আর জেলা পুলিশসহ অন্য পুলিশ সদস্যরা গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন।

২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে পুলিশের খাকি পোশাকে পরিবর্তন আসে। সেসময় মহানগর পুলিশের পোশাক ছিল গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট। অন্য পুলিশ ইউনিটের সদস্যরা খাকি শার্ট ও খাকি প্যান্ট পরতেন। সেই পোশাক পরিবর্তন করে মহানগর পুলিশের সদস্যদের জন্য হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে গাঢ় নীল প্যান্ট চালু করা হয়। অন্য সব ইউনিটের পুলিশদের গাঢ় ধূসর শার্টের সঙ্গে গাঢ় নীল প্যান্ট পরতে হতো।

প্রায় ২১ বছর পর গত বছরের নভেম্বরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ওই পোশাকে পরিবর্তন আনা হয়। ইতোমধ্যে সেই পরিবর্তিত পোশাকে পেছনে ৭৬ কোটি টাকা খরচ হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পত্তি হস্তান্তর আইন পাস, ‘কোরআন-সুন্নাহবিরোধী’ আখ্যায় বিরোধী দলের ওয়াকআউট

বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিলটি চলতি অধিবেশনে পাস না করে ইসলামিক ফাউন্ডেশন ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়ার দাবি জানান। তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নতুন এ পদ্ধতি মুসলিম আইনের হেবা নয়। হেবা বা অন্য কোনো আইনে স্বীকৃত সম্পত্তি হস্তান্তরের পদ্ধতিও এতে বাধাগ্রস্ত হবে না।

১৩ ঘণ্টা আগে

মা হারালেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান

জানাজার আগে উপস্থিত মুসল্লিদের কাছে মায়ের জন্য দোয়া চান লিয়াকত আলী খাঁন মুকুল। মায়ের জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, তার মা হজ ও ওমরাহ পালন করেছেন। মহান আল্লাহ যেন তার জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

১৩ ঘণ্টা আগে

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পরীক্ষকের, শোকাহত বিএসটিআই

মিশা খাতুনের মৃত্যুতে বিএসটিআই পরিবার গভীর শোক জানিয়েছে। বিএসটিআই এক বার্তায় বলেছে, এ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি মেধাবী ও সম্ভাবনাময় তরুণ জীবনের স্বপ্নযাত্রা অকালে থেমে গেল।

১৪ ঘণ্টা আগে

৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা, অর্ধেকের বেশি জনতায়

রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকে, যেখানে ঋণের পরিমাণ ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি।

১৮ ঘণ্টা আগে
Advertisement