প্রতিবেদক, রাজনীতি ডটকম

একাত্তর টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল ও চিফ অপারেটিং অফিসার (সিওও) শফিক আহমেদসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির এক মামলায় তাদের বিরুদ্ধে এ সমন জারি করা হয়েছে।
ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার গত ২৮ জুন এ সমন জারি করেছিলেন। এ খবর জানাজানি হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। সমনে আসামিদের আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
ওই দিনই আদালতে চারজনের বিরুদ্ধে মামলা করেন একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগের সাবেক কো-অর্ডিনেটর বাবুল আক্তার। মামলার বাকি দুই আসামি হলেন— একাত্তর টিভির হিসাব বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) সুমন ভৌমিক ও মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অসীম কুমার।
মামলার এজাহার থেকে জানা যায়, বাদী বাবুল গত বছরের ১ মে একাত্তর টেলিভিশনে বার্তা বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে যোগ দেন। কোনো নোটিশ ছাড়াই গত ১২ মে তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও অফিশিয়াল মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় গত ১২ জুন আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠান বাবুল। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তার পাওনা দুই লাখ ১১ হাজার ৮৪০ টাকার মধ্যে ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করে। বাকি এক লাখ ২৩ হাজার ৩১৫ টাকা বকেয়া রেখে দেয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বিষয়টি আসামিদের মৌখিকভাবে জানান বাবুল আক্তার। খুব শিগ্গির পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয় তাকে। বাবুল আক্তার অপেক্ষা করতে থাকেন। এরপর আসামিরা টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে। এর মধ্যে ২৫ জুন বিকেলে বারিধারায় একাত্তর টেলিভিশন কার্যালয়ে বাবুল পাওনা চাইতে গেলে আসামিরা তাকে দেখে নেওয়ার হুমকি দেন। ফের টাকা দাবি করলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।
১৪ ঘণ্টা আগে
আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।
১৫ ঘণ্টা আগে
সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক
১৫ ঘণ্টা আগে
এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।
১৬ ঘণ্টা আগে