‘রাজসাক্ষী’ সাবেক আইজিপির রায় কী হবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১১: ৪৭
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় সাবেক আইজিপি ‘রাজসাক্ষী’ (অ্যাপ্রুভার) হওয়ায় তার বিরুদ্ধে রায় বাকি দুজনের চেয়ে আলাদা হতে পারে।

আইনজীবীরা বলছেন, ‘রাজসাক্ষী’র সাজার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দিতে পারেন। আবার যেকোনো সাজাও দিতে পারেন।

গত ১০ জুলাই এই তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। এ দিনই আদালতে ‘আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত’ বলে অপরাধের দায় স্বীকার করেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেন, তিনি রাজসাক্ষী হয়ে জুলাই আন্দোলনের সময়কার গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যপ্রমাণ আদালতকে দেবেন।

আইন অঙ্গনের সংশ্লিষ্টরা বলছেন, হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অপরাধের বিচারে অনেক ক্ষেত্রেই আসামিদের মধ্য থেকে একজনকে রাজসাক্ষী করা হয়, যিনি ক্ষমা কিংবা কম সাজার বিনিময়ে অন্যান্য অপরাধীর জড়িত থাকার বিষয়সহ ঘটনার সত্য বিবরণ আদালতের কাছে তুলে ধরেন।

১৯৮২ সালে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে পুলিশে যোগ দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত হন তিনি। এর আগে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) ছিলেন, ছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শফিকুল ইসলাম সোহেল রাজনীতি ডটকমকে বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে দোষ স্বীকার করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সে দোষ স্বীকার করে অন্যান্য তথ্য সরবরাহের শর্তে তিনি ‘রাজসাক্ষী’ হয়েছেন। এখন তার সাজা কী হবে, সেটি ট্রাইব্যুনাল নির্ধারণ করবেন।

ব্যারিস্টার শফিকুল ইসলাম আরও বলেন, আদালত সন্তুষ্ট হলে তাকে খালাস দিতে পারেন, স্বল্প সাজাও দিতে পারেন, কিংবা বাকি আসামিদের মতো সর্বোচ্চ সাজাও দিতে পারে। এটি সম্পূর্ণ ট্রাইব্যুনালের এখতিয়ার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ

সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।

২ ঘণ্টা আগে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: লিজহোল্ডার আবু জাফর গ্রেপ্তার

আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ

৩ ঘণ্টা আগে

ডেপুটি স্পিকারই শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতিকে

মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্

৩ ঘণ্টা আগে

মক্কায় বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

৪ ঘণ্টা আগে