অনুদান পাঠানোর সময় বাড়াল আস-সুন্নাহ ফাউন্ডেশন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৫৩

বন্যার্তদের সহায়তায় ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান পাঠানোর সময়সীমা বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ এতথ্য জানান।

তিনি বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান প্রদানের শেষ সময় আজ রাত ১২টা পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু দেশ-বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের জানিয়েছেন, নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে তারা অনুদান পাঠাতে পারেননি। কিছু প্রতিষ্ঠানের কর্মীরা নিজ উদ্যোগে তহবিল সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি। তাদের আন্তরিক অনুরোধের প্রেক্ষিতে এবং মানবসেবায় তাদের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে আমরা অনুদান প্রদানের সময়সীমা আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

সুতরাং আগামী ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান প্রদান করা যাবে বলে জানান তিনি।

এর আগে, গত রোববার (১ সেপ্টেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বন্যার্তদের সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা তহবিলে অনুদান সংগ্রহ কার্যক্রম শেষ হচ্ছে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)।

ওই পোস্টে উল্লেখ করা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত ১২টায়। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা-দুর্যোগে ব্যয় করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১৫ ঘণ্টা আগে

সাইবার আইন সময়োপযোগী করতে সংস্কার করা হবে: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।

১৬ ঘণ্টা আগে

ইরানে স্পিকার হাফিজ উদ্দিন: খামেনি হত্যার নিন্দা ও সমবেদনা প্রকাশ

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।

১৭ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।

১৭ ঘণ্টা আগে