দেশের ২৮ জেলায় চালু হলো ডিজিটাল ‘ই-বেইল বন্ড’, কমবে ভোগান্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়

মামলার জট হ্রাসসহ জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে দেশের ২৮টি জেলায় চালু হলো ডিজিটাল ‘ই-বেইল বন্ড’ পদ্ধতি।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে নতুন করে ১২টি জেলায় এই সেবাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মাধ্যমে আগের ১৬টিসহ মোট ২৮ জেলায় বিচারপ্রার্থীরা এখন থেকে সরাসরি অনলাইনের মাধ্যমেই অত্যন্ত দ্রুততায় ই-বেইল বন্ড জমা ও জামিন প্রক্রিয়ার সুযোগ পাবেন, যা সাধারণ মানুষের অর্থ, সময় ও আদালতের ভোগান্তি বহুলাংশে কমিয়ে আনবে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘আগে জামিন পাওয়ার পরও বেইল বন্ড জমা ও যাচাই-বাছাইয়ের জন্য বিচারপ্রার্থীদের দিনের পর দিন আদালতের বারান্দায় অপেক্ষা করতে হতো। ই-বেইল বন্ড চালু হওয়ায় এখন আর সেই হয়রানি থাকবে না। ডিজিটাল সিস্টেমে কর্মকর্তা বা বিচারপ্রার্থীরা মাত্র এক ক্লিকেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।’

এসময় বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ, সময় ও ভোগান্তি বহুলাংশে কমে আসবে বলে আশা করেন তিনি। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে যে জেলাগুলো তুলনামূলক ভালো দক্ষতা দেখাবে তাদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর

৭ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০

এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

৮ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

৮ ঘণ্টা আগে

তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানালেন দেশটির প্রধানমন্ত্রী

জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোযুকি বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাপানের মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল (এফওআইপি) গড়ার পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন।

৯ ঘণ্টা আগে