প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ভয়াবহ পতনের পর বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে তাদের নিয়োগ করা কর্মকর্তাদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। এই ধারাবাহিকতায় এবার পদত্যাগ করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান।
সোমবার (১৯ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে তিনি বলেন, আমি মো. আজিজুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ হতে অদ্য ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
মো. আজিজুর রহমান ২০২১ সালের ১ নভেম্বর পরিচালক (চলতি দায়িত্ব) নিয়োগ পান। এর আগে তিনি আবহাওয়া অধিদফতরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
৪ ঘণ্টা আগে
আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৫ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
৫ ঘণ্টা আগে