প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ১০ রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি এ দিন তিনটি স্বল্প দূরত্বের কমিউটার ট্রেন বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়েছে, এ দিন নিয়মিত চলাচলকারী ট্রেনের অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। এর মধ্য দিয়ে ১৭ বছর পর তিনি দেশে ফিরবেন। বিএনপি জানিয়েছে, তারেক রহমানকে দেশে বরণ করে নিতে তারা প্রস্তুত। এ দিন তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকা আসবেন। এ কারণে দল থেকে বিশেষ ট্রেনের দাবি জানানো হয়েছিল রেলপথ মন্ত্রণালয়ের কাছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন বা অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করেছে বিএনপি। এ অবস্থায় ১০টি রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনেও অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
যে ১০ রুটে বিশেষ ট্রেন চলবে সেগুলো হলো— কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী ও যশোর-ঢাকা-যশোর।
ওই দিন (বৃহস্পতিবার) স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) ও রহনপুর কমিউটার (রহনপুর-রাজশাহী) ট্রেনের চলাচল স্থগিত রাখা হবে।
বিজ্ঞপ্তিতে যাত্রা স্থগিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা। খুব শিগগিরই দেশে আন্ত
১২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্র এলাকা কেবল একটি ভৌগোলিক পরিসীমা নয়; এটি আমাদের অর্থনৈতিক শক্তি, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। এ সমুদ্রসীমায় রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনা।
১৪ ঘণ্টা আগে
জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’
১৪ ঘণ্টা আগে