আসিফ-মাহফুজের ৩ মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল-রিজওয়ানা-আদিলুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৯: ৪৮
(বাঁ থেকে) আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান খান। ছবি: কোলাজ

উপদেষ্টা পরিষদের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করায় ফাঁকা হওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন কোনো উপদেষ্টা নিয়োগ না দিয়ে উপদেষ্টা পরিষদের তিনজনের মধ্যে এই তিন মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

তিন মন্ত্রণালয়ের মধ্যে আসিফ নজরুলকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। পদত্যাগের আগে এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ।

এদিকে সৈয়দা রিজওয়ানা হাসান নতুন করে পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। সদ্য পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন এ মন্ত্রণালয়ের দায়িত্বে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ প্রজ্ঞাপনে সই করেছেন।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেন। তারা বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা সে পদত্যাগপত্র গ্রহণ করেন এবং দুই উপদেষ্টা ভবিষ্যতেও দেশের জন্য অবদান রাখবেন বলে শুভকামনা জানান।

দুই উপদেষ্টা পদত্যাগ করার পর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ তফসিল ঘোষণা করেন।

পূর্বঘোষণা অনুযায়ী, তফসিল ঘোষণার পরই দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হয়। এরপর বিধি অনুযায়ী তিন মন্ত্রণালয় চলে যায় প্রধান উপদেষ্টার অধীনে। এর পরপরই প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রণালয় তিনটির দায়িত্ব তিন উপদেষ্টাকে দেওয়া হলো।

এদিকে নতুন করে পাওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ছাড়াও আসিফ নজরুলের অধীনে আগে থেকেই রয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

উপদেষ্টা আদিলুর রহমান খান নতুন করে পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার অধীনেও রয়েছে আরও দুটি মন্ত্রণালয়— শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আগে থেকেই সৈয়দা রিজওয়ানা হাসানও দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এগুলো হলো— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়।

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগে বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২১ জনে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে সরকার কাজ করছে: এলজিআরডিমন্ত্রী

এলজিআরডি মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে।

২ ঘণ্টা আগে

নির্দেশনা না মানলে বন্ধ হবে বেসরকারি হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই সরকার এই কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

৩ ঘণ্টা আগে

সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীকে ক্রাউন প্রিন্সের চিঠি

এই সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷

৩ ঘণ্টা আগে

৩ নম্বর সতর্কসংকেত, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সম্ভাব্য বৈরী আবহাওয়া মোকাবিলায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির

৪ ঘণ্টা আগে