বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে : আইন উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২১: ৫৬

অন্তর্বর্তী সরকারের আমলে জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন,জুলাই হত্যাকাণ্ডের বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। এখানে কোনো রকম গাফিলতি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যে গতিতে এগিয়ে চলেছে, তাতে বর্তমান সরকারের আমলেই এই হত্যাকণ্ডের বিচার হবে।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বাস্তবায়িত প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের মাটিতে যারা শহীদ ও আহত হয়েছেন, যারা নানাভাবে অবদান রেখেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বিভিন্ন ক্রিমিনাল (অপরাধ) আদালতেও অনেক মামলা হয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার জানিয়েছেন, সেখানে এসব মামলার মধ্যে অনেকগুলোর তদন্তের বেশ অগ্রগতি হয়েছে। আগামী ৫ আগস্টের আগেই সেগুলোর চার্জশিট দিতে পারবেন বলে পুলিশ সুপার আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, চার্জশিট দেওয়ার পর প্রয়োজনে দ্রুত বিচার আইনে এ সমস্ত অপরাধের বিচার করা হবে।

তিনি আরও বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে যে স্বৈরতন্ত্র ও ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের মানুষ বড়জোর ১৫ দিনে সেই স্বৈরাচারি ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করেছে।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানান ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়ভাবে নানা ধরনের আইনশৃঙ্খলা লঙ্ঘন ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে। চাঁদাবাজির ঘটনা ঘটছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলে, সেভাবে ঐক্যবদ্ধ থাকলে জনগণ অবশ্যই চাঁদাবাজদের প্রতিহত করতে পারবে। স্থানীয়ভাবে যেসব চাঁদাবাজ আছে, লুটেরা আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ বিষয়ে প্রশাসন সহযোগিতা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৭ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৮ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৯ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১০ ঘণ্টা আগে
Advertisement