প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিগগিরই বাংলাদেশ পুলিশ–এ ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচলিত পরীক্ষা পদ্ধতির মাধ্যমে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এছাড়া জরুরি ভিত্তিতে খুব শিগগিরই ২ হাজার ৭০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রী জানিয়েছিলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০০ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়ার বাস্তবায়ন দ্রুত শুরু হবে।

আমান উল্লাহ আমান বলেন, জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকার দায়িত্ব বিএনপি সরকারের। সেই অঙ্গীকার নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।
৫ ঘণ্টা আগে
কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
অনেকে সমালোচনা করতে পছন্দ করেন। আমি বোঝাতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি—দুটি জিনিসের মধ্যে পার্থক্য আছে। চাঁদাবাজি হচ্ছে সেটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৭ ঘণ্টা আগে