জাহাজ নির্মাণ আইন যুগোপযোগী করা হবে: আদিলুর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে জাহাজ নির্মাণ আইন যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার (৭ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের মেঘনা ঘাটে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড প্রাঙ্গণে ৫৫০০ টন আধুনিক মাল্টিপারপাস জাহাজ তুরস্কের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর উপলক্ষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গার্মেন্টস শিল্পের পরে গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। এটাকে আমাদের সমর্থন জানাতে হবে। আমরা এই শিল্পের আইন প্রণয়ন করে দিয়ে যাবো। এটা আমরা শুরু করে দিয়ে যাবো। আমাদের সময় কম। পরবর্তী নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে।

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প দেশের প্রতিরক্ষায় অংশীদার হবে। আমরা চাই এই শিল্প এগিয়ে যাক বলে তিনি উল্লেখ করেন।

এ সময় আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহিল বারী বলেন, সোনারগাঁয়ের জাহাজ তৈরির ঐতিহ্য আছে। এই ঐতিহ্য ধরে রেখেছে আনন্দ শিপইয়ার্ড। ঐতিহ্যবাহী এই নির্মাণখাতে অভিভাবক শূন্য ছিল। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এই খাত এগিয়ে গেছে। এই শিল্পে দীর্ঘমেয়াদি অর্থায়নে সমস্যা রয়েই গেছে। এক্ষেত্রে সরকারের সহযোগিতা দরকার। জাহাজ নির্মাণখাত শক্তিশালী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদে ‘অরুচিকর ও অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জ

এমপি আব্দুস সাত্তারের উপমায় ব্যবহৃত কিছু শব্দ নিয়ে আপত্তি তুলে তাকে সতর্ক করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর, অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে। সেগুলো এক্সপাঞ্জ করা হলো।’

৬ ঘণ্টা আগে

চিকিৎসক ধীপ্রার মৃত্যুতে মামলা: স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে তদন্তে সিআইডি

রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় তার চিকিৎসক স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার মামলার আবেদন গ্রহণ করে সিআইডিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল র

৮ ঘণ্টা আগে

আরও ১০ জেলায় রেল সংযোগের পরিকল্পনা সরকারের

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন ১০ জেলায় রেল সংযোগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে: তথ্যমন্ত্রী

সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘একদিকে যেমন শিল্পের সমস্ত আইন-কানুন বাস্তবায়িত হচ্ছে কি না রাষ্ট্র তা দেখবে; অপরদিকে এই ধরনের সৎ শিল্প উদ্যোক্তাদেরকে আমরা যাতে রাষ্ট্র সহযোগিতা করতে পারি, ইনসেন্টিভ দিতে পারি

৯ ঘণ্টা আগে