সপ্তাহে ৩ দিন সশরীরে, ৩ দিন অনলাইনে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৪: ৩৩
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘শনি-সোম-বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলো চলবে অনলাইন। আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু হবে।’

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন— এই যে ১৫ দিনের যুদ্ধবিরতি (ইরান যুদ্ধ) হয়েছে, জ্বালানি সংকট আস্তে আস্তে কেটে যাবে, এ রকম বলা হচ্ছে। এ সময়ে অনলাইন ক্লাসের প্রাসঙ্গিকতা আছে কি না? আর এক মাস পর থেকে ইংলিশ মিডিয়ামে স্টুডেন্টদের এলাকাভিত্তিক পরীক্ষা হবে, তারাও অনলাইনে যেতে চাচ্ছেন না। সেক্ষেত্রে কী হবে?

মন্ত্রী বলেন, ‘না না, আমরা সব সময় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করি। সো, ডোন্ট রেইজ এনি আদার পার্ট অব দ্য কোশ্চেন উইচ ওয়ান উই হ্যাভ অলরেডি ডিসকাসড। ওকে? গতকাল ডিসকাশন হয়েছে, ডিটেইল ডিসকাশন হয়েছে।’

তাহলে ঢাকার বাইরে জেলা স্কুলগুলোতে কী সিদ্ধান্ত হবে— সাংবাদিকের এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘ওগুলো আরেকটা বিষয়, আজকে এটাতে থাকেন! অনেক বিষয় আছে, ১০ ঘণ্টা আপনি ইন্টারভিউ নিতে পারবেন। এখানে এইটাতে থাকি, কষ্ট দিচ্ছি উনাদের। আমাদের এই প্রেস কনফারেন্স শেষ করতে দেন, তারপর কথা বলব।’

‘যেহেতু এখন ৬ দিনই ক্লাস জারি করা হয়েছে, শিক্ষকদের তো এক দিন ছুটি সম্পর্কে বলা হচ্ছে কি না’ প্রশ্নে মন্ত্রী বলেন, ‘হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আপনারা আসলে কী করবেন?’

সাংবাদিক শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন, ‘কিন্ডারগার্টেন স্কুল আপনারা বলছেন; যে যে স্কুল চাইবে, তারা এ পদ্ধতিতে আসতে পারবে। যারা চাইবে না, তারা আসবে না। তাহলে সেক্ষেত্রে তো একটা বৈষম্য তৈরি হবে না যে একই স্কুলে?’

জবাবে মন্ত্রী বলেন, ‘না না, কোনো বৈষম্য তৈরি হবে না। আমরা আমাদের শহরে রিনাউনড স্কুলগুলো; যেটাতে গতকাল ডিসকাশন হয়েছিল যে গাড়ি নিয়ে আসে-যায়, যানজট তৈরি করে, এইটা তো কালকে ডিসকাশন হয়েছে। আমরা সারা দেশ না, সারা মেট্রোপলিটন না। আরেকটা জিনিস, এইতো বলেছি অ্যাপ্লুয়েন্ট সোসাইটির এই স্কুলগুলো, দে ক্যান অ্যাফোর্ড। এভরিবডি ক্যান নট অ্যাফোর্ড ইট। লেটস স্টার্ট এ প্রোগ্রাম— এগুলো নিয়ে কথা হয়েছে।’

‘এ সিদ্ধান্তের আল্টিমেট গোলটা কী’— জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘মোটিভেটেড, তাদের ডিজিটাল এডুকেশন নিয়ে কালকে ডিটেইল ডিসকাশন করেছি। সারা দেশে আমরা যদি প্রস্তুতি নিই, সারা দেশেই আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টিপুলেট করা যাবে না যে, লেখাপড়ায় ধস নামবে। এটা আমাদেরই সম্পদ। সেটা ভেবে-শুনে আস্তে-ধীরে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগোবো। আপনি যদি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোশ্চেন করেন, এইটার কোনো উত্তর নেই। আওয়ার প্ল্যান টু গো অ্যাহেড, এটা আপনারা বুঝতে পেরেছেন তো? সহযোগিতা কামনা করছি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদে পাস হলো আরও ৩১ বিল, বাতিল ৩টি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন বৃহস্পতিবার ৩১টি বিল পাস হয়। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী উত্থাপন করেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করেছে জাতীয় সংসদ।

৬ ঘণ্টা আগে

শেরপুর-৩: তিন গুণ বেশি ভোটে জয়ী বিএনপির রুবেল

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

৭ ঘণ্টা আগে

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টার কিছু আগে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

৭ ঘণ্টা আগে

নববর্ষ উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা, সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ

বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এ উপলক্ষ্যে সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে