প্রতিবেদক, রাজনীতি ডটকম

দীর্ঘ ১৭ বছর পর আজ স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর মাতৃভূমিতে পৌঁছেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন জাইমা। সেখানে তিনি আবেগের সঙ্গে লিখেছেন— অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে।
তার এই সংক্ষিপ্ত পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ সেই পোস্টে রিঅ্যাকশন ও কমেন্ট করে জাইমা রহমান এবং তার পরিবারকে দেশে স্বাগত জানাচ্ছেন। অনেকেই দেশপ্রেম ও পরিবারের এই পুনর্মিলনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করছেন।
তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সরাসরি সিলেটে পৌঁছান। সপরিবারে এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তারা আজ দুপুরেই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। দীর্ঘ সময় পর দেশের মাটিতে ফেরার এই আনন্দ জাইমা রহমানের একটি বাক্যের মাধ্যমেই যেন কোটি মানুষের কাছে পৌঁছে গেছে।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে