ডেস্ক, রাজনীতি ডটকম

ঘূর্ণিঝড় 'কাজিকি' শক্তিশালী রূপ নিয়ে ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে। এটি উপকূলে আঘাত হানার আগেই পূর্ব সতর্কতা হিসেবে দেশটির ৩ লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ভিয়েতনাম সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এটি অত্যন্ত বিপজ্জনক ও দ্রুতগতির ঝড়। এর প্রভাবে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে বহু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিভিন্ন প্রদেশের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, থান হোয়া এবং কোয়াং বিন প্রদেশের বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে ভিয়েতনাম এয়ারলাইন্স এবং ভিয়েতজেট এই অঞ্চলে আসা-যাওয়া করা একাধিক ফ্লাইট বাতিল করেছে।
এক বিবৃতিতে জনগণকে সতর্ক করে ভিয়েতনাম সরকার জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) কাজিকি চীনের হাইনান দ্বীপের দক্ষিণ উপকূল অতিক্রম করেছে। এটি অত্যন্ত বিপজ্জনক ও দ্রুতগতির ঝড়। এতে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
কর্মকর্তারা বলছেন, গত বছর আঘাত হানা ইয়াগির মতো ভয়াবহ তাণ্ডব চালাতে পারে কাজিকি। ইয়াগির আঘাতে গত বছর ভিয়েতনামে প্রায় ৩০০ জনের মৃত্যু এবং ৩.৩ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
ভিয়েতনামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের ফলে এরইমধ্যে বাতাসের গতিবেগ প্রতিঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ কিলোমিটারে। সোমবার এটি উপকূলে আঘাত হানার সময় এর শক্তি আরও বৃদ্ধি হতে পারে।
ভিয়েনামের কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এন্ড ডা নাগের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচল এবং নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
৩ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
৪ ঘণ্টা আগে
আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।
৫ ঘণ্টা আগে
পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
৫ ঘণ্টা আগে