প্রতিবেদক, রাজনীতি ডটকম

বর্তমান জাতীয় সংসদকে অকার্যকর হওয়া থেকে রক্ষা করতে এবং দেশকে এগিয়ে নিতে সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘বর্তমান প্রেক্ষাপটে যেখানে ৩০ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, আমরা একটি স্থিতিশীল সরকার না রাখলে দেশকে এগিয়ে নিতে পারব না। যদি একটি স্থিতিশীল সংসদ নিশ্চিত করতে না পারি, কোনোভাবেই এই দেশকে সামনে নিয়ে যেতে পারব না। সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।”
সংসদ নেতা বলেন, ‘‘এই দেশকে যদি সামনে নিতে হয়, তাহলে অবশ্যই আমাদের উভয়পক্ষকে একসাথে কাজ করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে আইটি শিল্পের বিকাশ কীভাবে হবে এ ব্যাপারে হয়ত আমাদের মধ্যে বিতর্ক হতে পারে, এ ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে কিন্তু বাংলাদেশের আইটি শিল্পের বহিঃপ্রকাশ হতে হবে এ ব্যাপারে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো বিতর্ক নেই।”
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হয়। পরে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় দেড় বছর পথ পেরিয়ে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি, গঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ। এরপর ১২ মার্চ বসে নতুন সংসদের প্রথম অধিবেশন।
এই অধিবেশনের সমাপনী দিনে বক্তৃতায় তারেক রহমান বলেন, ‘‘১৯৭১ সালে এই দেশ যখন স্বাধীন হয়েছে এই মুহূর্তে আমরা বিভিন্ন বিবেচনায় আমাদের দেশকে যদি স্ট্যান্ডার্ডে ধরি আমাদের মতন অনেক দেশ ছিল যারা হয়তো ১৯৭২-৭৩ সালে স্বাধীন হয়েছিলো তারা আমাদের থেকে এগিয়ে গিয়েছে। আমরা পারিনি কেন? কারণ বিভিন্নভাবে এই দেশকে একটু আগেই যেটা বলেছি, বাধাগ্রস্ত করা হয়েছে গণতন্ত্রকে।”
বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘গণতন্ত্র বাধাগ্রস্ত যদি হয়, গণতন্ত্র প্রতিবার বাধাগ্রস্ত হলে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু বাধাগ্রস্ত হবে। আপনার মাধ্যমে আমি বিরোধী দলীয় সহকর্মীদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসব, আমরা কথা বলব কিন্তু কোনভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।”

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২, স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
আগের তুলনায় ১৫ শতাংশেরও বে বাড়িয়ে গত ১৮ এপ্রিল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের এ দাম নির্ধারণ করেছিল সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, সপ্তাহ দুয়েক আগে নির্ধারিত এ দামেই মে মাসে বিক্রি হবে জ্বালানি তেল।
৬ ঘণ্টা আগে
আরএসএফ বলছে, সার্বিকভাবে বিশ্বব্যাপী গত ২৫ বছরের মধ্যে এবারই সংবাদপত্রের স্বাধীনতার পরিস্থিতি সবচেয়ে বাজে। সূচক চালুর পর থেকে ১৮০ দেশের গড় স্কোর এবারই এসেছে সবচেয়ে কম।
৭ ঘণ্টা আগে
জ্বালানিমন্ত্রী বলেন, এসব রাজনীতিবিদ সাতচল্লিশকে (১৯৪৭ সালে ভারত ভাগ করে ভারত ও পাকিস্তান গঠন) মানেন নাই, একাত্তরকেও (১৯৭১ সালের মুক্তিযুদ্ধ) মানেন নাই। অথচ আজ তারাই সাতচল্লিশের বলিদান নিয়ে কথা বলেন।
৭ ঘণ্টা আগে