ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের ওয়াদা করলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৬
শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় শরিফ ওসমান হাদির জানাজার আগে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: ভিডিও থেকে

শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তার আদর্শ বাস্তবায়নের ওয়াদা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘প্রিয় ওসমান হাদি, আমরা আজ তোমাকে বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্রিত হয়েছি। বাংলাদেশের সব মানুষ ওয়াদা করার জন্য আজ এখানে হাজির হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা-পূর্ব অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, লাখ লাখ মানুষ আজ এখানে হাজির হয়েছেন। ঢেউয়ের মতো লোক আসছেন। সারা দেশের কোটি কোটি মানুষ আজ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। ঘরে ঘরে মানুষ তাকিয়ে আছে ওসমান হাদির কথা শোনার জন্য। বিদেশে যেসব বাঙালি আছে, তারাও হাদির কথা শুনতে চায়।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই। তুমি আমাদের বুকের ভেতরে আছ এবং চিরদিন থাকবে। যতদিন বাংলাদেশ আছে, তুমি সব বাংলাদেশি মানুষের বুকের মধ্যে থাকবে। সেখান থেকে তোমাকে কেউ সরাতে পারবে না।’

‘ওসমান হাদি দেওয়া মন্ত্র কেউ কখনো ভুলতে পারবে না’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তোমার মন্ত্র ছিল— ‘চির উন্নত মম শির’। সেই মন্ত্র বাংলাদেশের মানুষের জন্মলগ্ন থেকে শুরু করে যতদিন সে বেঁচে থাকবে, সেই মন্ত্র সে ধরে রাখবে। আমাদের শির কখনো নত হবে না, আমরা তা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে তোমাকে দেওয়া ওয়াদা পূরণ করব।

ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। সে প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন কীভাবে করতে হয়, ‘প্রিয় ওসমান হাদি, তুমি নির্বাচন করতে চেয়েছিলেন। কীভাবে নির্বাচন করতে হয়, তার একটা প্রক্রিয়াও আমাদের জানিয়ে গিয়েছিলেন। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি।’

ওসমান হাদিকে কেউ কোনোদিন ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে। তোমার মন্ত্র আমাদের মনে করিয়ে দেবে— ‘বল বীর, চির উন্নত মম শির’। আমরা সেই মন্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাব— তোমাকে আমাদের সবার পক্ষ থেকে ওয়াদা করলাম। আজ তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সবসময় তোমার কথা স্মরণ রেখে বাংলাদেশের অগ্রগতির পথে চলতে থাকব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

৭ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

৭ ঘণ্টা আগে

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখান থেকে চীনে

বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।

৯ ঘণ্টা আগে

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফরে বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদল

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পিইউ) সফর করেছে। গত মঙ্গলবার উপাচার্য কার্যালয়ের কমিটি রুমে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কম

৯ ঘণ্টা আগে