৪৫তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১৯: ৪১
৪৫তম বিসিএস পরীক্ষা

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার জন ৭৮৯ জন এতে অংশ নিয়েছিলেন।

বুধবার (১৮ জুন) রাতে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। বিপিএসসির এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এসব চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষায় করণীয় বিষয়ে নির্দেশনা তুলে ধরা হয়েছে।

লিখিত পরীক্ষার পুরো ফলাফল দেখুন এখানে—

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ওই পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন।

বিসিএস পরীক্ষার এ আসরে আবেদনকারী ছিলেন তিন লাখ ৪৬ হাজার। তবে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৭৮ হাজার ৮০৩ জন পরীক্ষাই দেননি। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৩০৯টি ও নন-ক্যডারে এক হাজার ২২টি শূন্য পদের বিপরীতে ৪৫তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ক্যাডারগুলোর মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ ছিল স্বাস্থ্যে— ৫৩৯টি। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়ার কথা ছিল বিজ্ঞপ্তি অনুযাী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উড়িষ্যা উপকূলে ডুবল কার্গো জাহাজ, ছিলেন বাংলাদেশিসহ ২৪ নাবিক

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানতে পারে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানায় এবং জাহাজটির সন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা

৪ ঘণ্টা আগে

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ

সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাস সংকটে এক মাসে অন্তত ৪০ শতাংশ রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হবে কি না, সেই শঙ্কায় বিদেশি ক্রেতারাও পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন।

১৩ ঘণ্টা আগে

৩ দিন পরে এক্সিলারেটরের টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিএল) কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনালে আগে থেকে মজুত থাকা এলএনজি ব্যবহার করে শনিবার এক্সিলারেটর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়। এর আগে সরবরাহযোগ্য এলএনজির মজুত শেষ হয়ে যাওয়ায় গত বুধবার দুপুরের পর টার্মিনালটি থেকে গ্যাস দেওয়া বন্ধ ছিল।

১৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

১৭ ঘণ্টা আগে