প্রতিবেদক, রাজনীতি ডটকম

৫০তম বিসিএসে ১ হাজার ৭৫৫ জন ক্যাডার ও ৩৯৫ জন নন-ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বিসিএসের প্রিলিমিনারি টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।
কবে, কোন পরীক্ষার ফল প্রকাশ হবে তা-ও জানিয়েছে পিএসসি। এমনকি চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের তারিখও জানানো হয়েছে। প্রথমবারের মতো পিএসসি বিজ্ঞপ্তির সঙ্গে চূড়ান্ত ফল প্রকাশসহ সব পরীক্ষার রোডম্যাপ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, ৫০তম বিসিএসের আবেদন শুরু হবে ৪ ডিসেম্বর, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। প্রিলির ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি।
প্রিলিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং ফল প্রকাশ করা হবে ৩০ জুলাই। ১০ আগস্ট থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। আর ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। অর্থাৎ, ৩৬৫ দিন বা এক বছরের মধ্যেই শেষ হবে ৫০তম বিসিএস।

শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
১৯ ঘণ্টা আগে
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
২১ ঘণ্টা আগে
শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ
২১ ঘণ্টা আগে