১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে যা বললেন চাকরিপ্রত্যাশীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি মেনে নিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছাড়লেন চাকরিপ্রত্যাশীরা। তারা ঘোষণা করেন, রবিবার সকাল ৮টার মধ্যে দাবি না মানলে ১০টা থেকে আবারও শাহবাগ মোড় অবরোধ করা হবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় শাহবাগ মোড়ে আন্দোলনকারী এই ঘোষণা দিয়ে ফিরে যান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করতে প্রবাসী কল্যাণ ভবনে গেলেও তিনি রাষ্ট্রীয় কাজে বেরিয়ে যাওয়ায় তাদের সঙ্গে দেখা হয়নি। সেখান থেকে ফিরে এসে তারা এই ঘোষণা দেন।

আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, স্যার (আসিফ নজরুল) রাষ্ট্রের জরুরি কাজ থাকায় তিনি আমাদের যাওয়ার আগে বেরিয়ে গেছেন। যাওয়ার আগে তিনি তার পিএসকে একটি লিখিত দিয়ে জানিয়ে গেছেন, আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সমস্যা নিরসনে একটি বৈষম্যহীন কমিটি করবেন। সেখানে প্রথম কাজ থাকবে আমাদের দাবির যৌক্তিক ও সুনির্দিষ্ট সমাধান।

রাসেল এ সময় সমবেত আন্দোলনকারীদের উদ্দেশে প্রশ্ন করে জানতে চান এটা মানবেন কি না। তারা সমস্বরে বলে ওঠেন ‘না’৷ এরপর তিনি বলেন, আমরা যেহেতু অপেক্ষা করতে চাচ্ছি না, তাহলে আমরা আগামীকাল সকাল ১০টায় আবারও অবস্থান কর্মসূচি করবো।

আরেক সমন্বয়ক মোজাম্মেল বাবু বলেন, আমরা আগামীকাল সকাল ৮টা পর্যন্ত ১২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি দাবি মানার জন্য। দাবি না মানা হলে আমরা সকাল ১০টা থেকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান (অবরোধ) করবো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নববর্ষ উদযাপনে সরকারের নানা কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতি বছরের ন্যায় পহেলা বৈশাখে ‘বৈশাখী শোভাযাত্রা’র আয়োজন করবে। শোভাযাত্রায় এ বছরের প্রতিবাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। অনুষ্ঠানসমূহ সকল সরকারি-বেসরকারি টেলিভিশন, রেডিও, বাণিজ্যিক রেডিও ও কমিউনিটি রেডিওতে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭ ঘণ্টা আগে

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে সেভাবে আপনারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে- যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না।

৮ ঘণ্টা আগে

হজ ফ্লাইট উদ্বোধন ১৭ এপ্রিল

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কোনো অন্যায়-অপরাধ, হাজিদের ওপর কোনো অবিচার সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী দু-এক দিনের মধ্যে হাজ ক্যাম্প পরিদর্শন করবেন।

৮ ঘণ্টা আগে

জামিনের পর সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা

৯ ঘণ্টা আগে