২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের জন্য পিএসসির বিশেষ নির্দেশনা

ডেস্ক, রাজনীতি ডটকম

২৭তম বিসিএস পরীক্ষায় প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্তদের বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। তাদের আগামী ৯ অক্টোবরের মধ্যে প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) পূরণ করে তা জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ২৭তম বিসিএস-এর প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত (প্রতি কর্ম দিবস সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) কমিশনের ওয়েবসাইট থেকে ৩ (তিন) কপি প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) ডাউনলোড করে পূরণপূর্বক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত তারিখের পর কোনো প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) জমা নেওয়া হবে না।

এর আগে ২০ ফেব্রুয়ারি ২৭তম বিসিএস পরীক্ষার ১৭ বছর পর ১১৩৭ জন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে নিয়োগের রায় পেয়েছেন।

২৭তম বিসিএস-এর প্রথম মৌখিক পরীক্ষা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল করে দেয় সরকারি কর্মকমিশন (পিএসসি)। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পরীক্ষায় অংশগ্রহণকারীদের পক্ষে মনির হোসেনসহ কয়েকজন হাইকোর্টে রিট করেন।

সেই রিটের শুনানি শেষে বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ ২০০৮ সালের ৩ জুলাই প্রথম মৌখিক পরীক্ষা বাতিলে পিএসসির সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করেন। হাইকোর্টের ওই রায়ের পর দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

শনিবার (২২ আগস্ট) বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রথমবার মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে স্বপনকে রাজনৈতিক উপদেষ্টা করা হলো। এতদিন তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।শনিবার (২২ আগস্ট) বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরি

১৫ ঘণ্টা আগে

ব্যবসা ও বিনিয়োগের বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর

শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৭ ঘণ্টা আগে

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

২০ ঘণ্টা আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১ দিন আগে