৬ শিশু মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২৭ মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে।’ হাম সংক্রমণ বৃদ্ধির পেছনেও সেই অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

রাজনীতি/এসআই

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চ্যালেঞ্জ থাকলেও ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা মোটামুটি সন্তোষজনক হয়েছে এবং যাত্রীরা নির্ধারিত ভাড়ায় নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন। তিনি বলেন, “নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও সার্বিকভাবে আমরা একটি ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে গন্তব্

৮ ঘণ্টা আগে

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে তিন সদস্যের কমিটি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত তিন সদস্যের এ কমিটিকে আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

৮ ঘণ্টা আগে

আদ্-দ্বীনের পোস্ট অপারেটিভে প্রাণ গেল ৬ নবজাতকের

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের ওই ওয়ার্ডের এসি সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছিল। সেখান থেকে গ্যাস লিকেজ হয়। এরপর ওয়ার্ডে থাকা শিশুদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাদের কাউকেই আর বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি।

৮ ঘণ্টা আগে

কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তরুণ কারাগারে

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান।

১৩ ঘণ্টা আগে