রবিবার চালু হচ্ছে মেট্রোরেল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ২২: ০৯
মেট্রোরেল। ফাইল ছবি

এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পরে আগামী রবিবার থেকে চালু হচ্ছে মেট্রোরেল। রবিবার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন অভিমুখে মেট্রোরেল চলাচল করবে।

এদিন রাত ৮টা ৩৩ মিনিটে উত্তরা-উত্তর থেকে মতিঝিল অভিমুখে এবং রাত ৯টা ১৩ মিনিটে মতিঝিল স্টেশন থেকে উত্তরা-উত্তর স্টেশন অভিমুখে সর্বশেষ মেট্রোরেল যাত্রা করবে।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন এমআরটি-৬ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক)।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার আমরা পরীক্ষামূলকভাবে মেট্রোরেল পরিচালনা করেছি। রেলট্র্যাক, সিগন্যাল সিস্টেমে কোনো সমস্যা নেই। রবিবার থেকে শিডিউল টাইমে চলাচল করবে মেট্রোরেল।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ভাংচুরের পরে গত ১৮ জুলাই থেকে মেট্রোরেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে দুই দফায় মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নিলেও কারিগরি নানা জটিলতার যুক্তি দেখিয়ে মেট্রোরেল পরিচালনা করছিল না।

পরে জানা যায়, বৈষম্য দূরীকরণে ছয় দফা দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সাত শতাধিক কর্মচারী।

তারা দাবি করেন, সব গ্রেডে একইরকম বেতন কাঠামো প্রবর্তন করতে হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ২ দশমিক ৩ গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ দিতে হবে। মেট্রোরেল কর্মীদের অন্য দাবিগুলো ছিল, চাকরিতে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ) সুবিধা; অন্যান্য সব সরকারি মালিকানাধীন কোম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর পদ্ধতির সঙ্গে সমন্বয় করে পদোন্নতির ব্যবস্থা চালু; সব ধরনের ভাতা সম্বলিত সার্ভিস রুলস দ্রুত সময়ের মধ্যে প্রদান; শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণ; স্টেশন ও ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ; কর্মক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না।

আন্দোলনরত কর্মীদের এসব দাবি কর্তৃপক্ষ মেনে নেওয়ায় ডিএমটিসিএলের কর্মীরা গত মঙ্গলবার থেকে কাজে ফিরে আসেন। সেদিন মেট্রোরেলের সচিবালয় স্টেশন পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ডিএমটিসিএলর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল দ্রুত চালু করতে নির্দেশনা দেন।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এতে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা বলা হলেও পরে এর ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা হচ্ছে ৫০ কোটিরও কম। রবিবার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেগম রোকেয়া পদকের জন্য আবেদন ৩১ জুলাইয়ের মধ্যে

এ বছর সর্বোচ্চ পাঁচজন নারীকে এ সম্মাননা দেওয়া হবে। আবেদনপত্রের নির্ধারিত ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (www.mowca.gov.bd) ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত ‘ছক’ ছাড়া অন্য কোনো ফরমে আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

১৪ ঘণ্টা আগে

আ. লীগের বিচার শিগগিরই, দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয়ে জলবায়ু রিপোর্টিং কোর্স চালুর উদ্যোগ

এজাইল (AGILE) প্রকল্পের আওতায় ৩ ও ৪ জুলাই ঢাকার পূর্বাচলের সিসিইউএলবি রিসোর্টে অনুষ্ঠিত কো-ডিজাইন কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা অংশ নেন।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

১৯ ঘণ্টা আগে