প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় টঙ্গী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র শেখ ফাহমিন জাফরকের গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) নিহত ফাহমিনের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ২৩টি পৃথক অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে দশটি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়েছে। বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৮ জুলাই সকালে মায়ের অনুমতি নিয়ে ফাহমিন ছাত্র আন্দোলনে যায়। যাওয়ার সময় সে মাকে বলে যায়, যদি শহীদ হন তার মরদেহ ঘরে না নিয়ে গণভবনে নেওয়া হয়। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তার মরদেহ ঘরে না তুলতেও বারণ করেন ফাহমিন।
গত ১৭ জুলাই উত্তরা আজমপুর এবি সুপারমার্কেটের সামনে সাড়ে ১২টায় আহত হন ফাহমিন। পরে ঢাকার ক্রিসেন্ট হাসপাতাল এ তার মরদেহ পাওয়া যায়। তার মামাও মরদেহ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে লাশ দাফনের জন্য গোসল করাতে গেলে স্থানীয় মসজিদ কমিটি সেটিতে বাধা দেয়। এসব অভিযোগে উল্লেখ করে আবেদনটি দায়ের করেন শেখ ফাহিম জাফরের মা কাজী লুলুল মাখমিন শিল্পী। যাতে শেখ হাসিনাসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
৫ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এ উপহারে রয়েছে দেশের জনপ্রিয় দুই জাতের আম—আম্রপালি ও হাঁড়িভাঙ্গা। এর মধ্যে কলকাতায় পাঠানো হয়েছে ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় পাঠানো হয়েছে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৬০০ কেজি আম।
৫ ঘণ্টা আগে
মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৮০৩ জন। এ বোর্ডের ২ হাজার ৭০৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
৬ ঘণ্টা আগে