আ.লীগের সরকার উৎখাতের ‘ষড়যন্ত্রে’ ভার্চুয়াল যোগাযোগ সমন্বয় করতেন সুমাইয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় সুমাইয়াকে। ছবি: ফোকাস বাংলা

রাষ্ট্রবিরোধী ‘ষড়যন্ত্রে’র অভিযোগে গ্রেপ্তার সুমাইয়া তাহমিদ জাফরিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপারেশন ঢাকা ব্লকেড (ওডিবি-এম-১৭০১) নামের গ্রুপ পরিচালনা করতেন। গ্রুপের অ্যাডমিন হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ডাটা এন্ট্রি, বিভিন্ন গোপন কোড তৈরি ও সমন্বয়ের কাজ করতেন তিনি।

শুধু তাই নয়, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পাঠানো ডাটা গুগল শিটে এন্ট্রি দেওয়াসহ অনলাইন সিগন্যাল অ্যাপ, হোয়াটসঅ্যাপ ও গুগলের মাধ্যমে সবাইকে একত্রিত করার দায়িত্বও সুমাইয়া পালন করতেন।

রাজধানীর বসুন্ধরায় একটি কনভেনশন হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ‘গোপন বৈঠকে’র ঘটনার পর বুধবার ইউনিলিভার বাংলাদেশের গাজীপুর টঙ্গী শাখার টেরিটরি ম্যানেজার সুমাইয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (৮ আগস্ট) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সুমাইয়ার স্বামী মেজর সাদিকুল হকের বিরুদ্ধে ওইসব ‘গোপন বৈঠকে’ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে। সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিল, তার সঙ্গে আর কারা কারা যুক্ত ছিলেন, এসব খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গত ৮ জুলাইয়ে বসুন্ধরা এলাকার ওই কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ হওয়ার আগেও বিভিন্ন রিসোর্ট, রেস্টুরেন্ট ও আবাসিক ফ্ল্যাটে একাধিক বৈঠক হয়েছে, যেখানে সরকার উৎখাতের ‘ষড়যন্ত্র’ হয়েছে।

আওয়ামী লীগ-ছাত্রলীগের এ তৎপরতা স্পষ্ট জানা যায় বসুন্ধরা এলাকার কনভেনশন হলের ওই বৈঠকের পর। এ ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলার তদন্ত সূত্র বলছে, সুমাইয়া যে গ্রুপে অ্যাডমিন ছিলেন সেই গ্রুপেই ভাসমান টোকাই সংগ্রহ করে তাদের মাধ্যমেও নাশকতার পরিকল্পনা করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বসুন্ধরা এলাকার ওই বৈঠক সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলিয়ে তিন থেকে চার শজন অংশ নেন। তারা সেখানে সরকারবিরোধী স্লোগান দেন।

বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে জানা গেছে, সুমাইয়া ও তার স্বামী মেজর সাদিকুল হক পূর্বাচলে সি-সেল রিসোর্ট, কাঁটাবনে একটি রেস্টুরেন্টে ও মিরপুর ডিওএইচএসে একাধিকবার ‘রাষ্ট্রবিরোধী’ গোপন বৈঠকের আয়োজন করেন।

এ ছাড়া উত্তরায় ১২ নম্বর সেক্টরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে প্রিয়াংকা সিটির দুই নম্বর গেটসংলগ্ন সুমাইয়ার একটি ফ্ল্যাটে একাধিকবার গোপন বৈঠক হয়েছে। আওয়ামী লীগ-ছাত্রলীগ ও তাদের সমর্থকদের গতিশীল ও উৎসাহিত করার নানা কৌশল ও নাশকতার ছক নিয়ে এসব বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। এর বাইরে কয়েকবার প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

১১ ঘণ্টা আগে

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

১২ ঘণ্টা আগে

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

১২ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

১২ ঘণ্টা আগে