২৪ ঘণ্টায় সাবেক এমপিসহ আ. লীগ ও অঙ্গ সংগঠনের ৫ জন গ্রেফতার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি সেলিনা ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (১০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি সেলিনা ইসলাম (৫০), কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া ওরফে হাসান, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার তিনবারের মেয়র এবং মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন লিটন (৫৪), মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসেস নার্গিস আক্তার (৫৪) ও শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন (৩৪)।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে সেলিনা ইসলামকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। অন্যদিকে শুক্রবার ডিবি লালবাগ বিভাগের একটি দল রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুস সোবহান ভূঁইয়াকে গ্রেফতার করে।

এছাড়াও শনিবার রাত আনুমানিক ১টা ১০মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মো. আওলাদ হোসেন লিটনকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড এলাকা থেকে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটের দিকে নার্গিস আক্তারকে গ্রেফতার করে।

শুক্রবার (৯ মে) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর বকশীবাজার এলাকা মাহমুদ হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল।

গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন বলেও জানান তালেবুর রহমান।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৬ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৬ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৬ ঘণ্টা আগে

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৭ ঘণ্টা আগে
Advertisement