১০ জেলায় শৈত্যপ্রবাহ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি তেঁতুলিয়ায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে শৈত্যপ্রবাহ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগের দিন পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও তা এখন ১০ জেলায় ছড়িয়েছে। মৃদু ও মাঝারি এ শৈত্যপ্রবাহ কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শুক্রবার আবহাওয়া অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য বলছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা।

যে ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেগুলো হলো— রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার। এর মধ্যে পঞ্চগড়ে মাঝারি ও বাকি জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার কথা আগেই বলা হয়েছে। এ ছাড়া শুক্রবার সকালে গোপালগঞ্জ ও কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাঘাবাড়ীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতর বলছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দেশের অন্য এলাকায় তা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

শনিবার ও রোববারের আবহাওয়ার পূর্বাভাসেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশাও পড়তে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষ ভাগে গিয়ে দিন ও রাতের তাপমাত্রা আবারও কমতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

৬ ঘণ্টা আগে

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

৭ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৭ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

৭ ঘণ্টা আগে
Advertisement