পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ ৪ শ্রমিকের লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ঘটনাস্থলের কাছাকাছি পদ্মার আরেকটি চর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, পদ্মার খানপুর চর সংলগ্ন নদীতে সোমবার রাতে লাশগুলো ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেন। মৃতরা হলেন- রাজু আহম্মেদ (২২), সবুজ হোসেন (২০) ফারুক হোসেন (১৯) ও মোহাম্মদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়াড় এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, গত রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পদ্মার মাঝারদিয়াড় এলাকার ১৬ জন শ্রমিক খানপুর চরে কাজ শেষে ডিঙ্গি নৌকায় পদ্মা পাড়ি দিয়ে বাড়িতে ফিরছিলেন।চর মাঝারদিয়াড়ের কাছাকাছি আসলে পদ্মার তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। ১২ জন শ্রমিক সাঁতরে কূলে উঠতে পারলেও ৪ জন শ্রমিক স্রোতে তলিয়ে যায়। স্বজনরা রাতভর নদীতে পাহারা বসিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করেন।

এদিকে সোমবার দিনভর নদীতে তল্লাশি চালায় রাজশাহী ফায়ার সার্ভিসের তিনটি দল। কিন্তু কাউকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ করেন।

পবা উপজেলার হরিপুর ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যায় উদ্ধার অভিযান করে ফিরে গেলেও স্বজনরা নদীতে মরদেহ খুঁজতে থাকেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে দুইজনের ও রাত ৩টার দিকে খানপুর চর এলাকা থেকে আরও দুজনের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আদাবরে বিএনপি নেতা হত্যা: সন্দেহভাজন ২ আসামি কারাগারে

রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাসার বাদশাকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন দুই আসামির জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। এই দুই আসামি হলেন— সোয়েব হোসেন সোয়াইব ও মো. কবির। গতকাল বৃহস্পতিবার আদাবরের নবোদয় হাউজিং থেকে তাদের আটক করা হয়।

১৬ ঘণ্টা আগে

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১৭ ঘণ্টা আগে

সাইবার আইন সময়োপযোগী করতে সংস্কার করা হবে: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।

১৭ ঘণ্টা আগে

ইরানে স্পিকার হাফিজ উদ্দিন: খামেনি হত্যার নিন্দা ও সমবেদনা প্রকাশ

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।

১৮ ঘণ্টা আগে