বিজ্ঞপ্তি

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে স্কলাসটিকার ‘এ’ লেভেলের শিক্ষা সমাপনী অনুষ্ঠান। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ও মিরপুর শাখায় পৃথকভাবে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা।
‘আগামীকে আলিঙ্গন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরা শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বক্তব্যে তিনি আগামী প্রজন্মকে ন্যায়, জ্ঞান ও দায়িত্ববোধ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
উত্তরা শাখায় এ বছর মোট ১২৯ জন শিক্ষার্থী সনদ পেয়েছেন। তাদের মধ্যে ১২ জন ‘অনার’, ১০ জন ‘হাই অনার’ এবং ৮ জন বিভিন্ন বিষয়ে বিশেষ কৃতিত্ব অর্জনের স্বীকৃতি লাভ করেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস রোহেনি ও সাইফা ইবনাত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখার অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ এবং একাডেমিক অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সাবিনা মুস্তফা।
অন্যদিকে, মিরপুর শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, "জীবন শুধু পরীক্ষার ফল নয়, একটি দায়িত্বপূর্ণ অভিযাত্রা।"
মিরপুর শাখার ১২৩ জন সনদপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ১৪ জন ‘অনার’ ও ১১ জন ‘হাই অনার’ অর্জন করেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সামিউ হোসেন ও শ্রেয়সী সর্বজয়া।
উভয় শাখার অনুষ্ঠানেই শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় নৃত্য, গান ও আবৃত্তি মিলিয়ে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও স্কুলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৩ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৪ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৫ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১৬ ঘণ্টা আগে