প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং এ কারণে শিশুমৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। সেই সঙ্গে এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
তিনি বলেন, কোনো শিশুর মৃত্যু ঘটলে তার পেছনের কারণ উদঘাটন করা এবং দায় নির্ধারণ করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে। একই সঙ্গে হামে শিশুমৃত্যুর পেছনে কারা দায়ী, কোথায় ঘাটতি ছিল—তা খতিয়ে দেখতে সরকার আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।
স্বাস্থ্য সচিব বলেন, হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো নিয়ে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, তদন্তে উঠে আসবে কেন এত শিশু মারা গেল, কোথায় ঘাটতি ছিল, কোনো অবহেলা ছিল কি না, কিংবা দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য কাজ করেছে কি না।
তিনি আরো বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে। জনগণের জানার স্বার্থে এসব ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। আমরা একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার মধ্যে আছি। সরকার জনগণের কাছে জবাবদিহি করতে প্রস্তুত।
তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, হামে মৃত্যুর পেছনে কোনো অবহেলা ছিল কি না এবং থাকলে তার জন্য কে বা কারা দায়ী—তা নির্ধারণে সরকার কাজ করছে। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। তবে তদন্তের সময়সীমা বা অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য দেননি স্বাস্থ্য সচিব।
অনুষ্ঠানে বক্তারা মনে করেন, হামের মতো প্রতিরোধযোগ্য রোগে শিশুমৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের পরিস্থিতি এড়াতে টিকাদান কর্মসূচি আরও শক্তিশালী করা জরুরি।
রাজনীতি/এসআই

গত কয়েকদিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং ফসলরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে হাওর অঞ্চলে ব্যপক ফসলহানির ঘটনা ঘটেছে। এই বিপর্যয়কে ‘মানবসৃষ্ট’ বলে অভিহিত করেছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাসহ দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে ৩ জন এবং হামের উপসর্গে ৬ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫২ জনে।
৮ ঘণ্টা আগে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে উত্তরা এলাকায় সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ীদের বিচারে কোনো পক্ষপাত বা আপস করা হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
৯ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একজন বিচারককে তার চিন্তা ও চেতনায় সব সময় স্বাধীন থেকে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। তিনি বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
৯ ঘণ্টা আগে