প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহসহ সংস্থাটির বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি তদন্ত দল সংস্থাটিতে আসে। তারা কয়েক ঘণ্টা উপস্থিত থেকে বিভিন্ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি, পানি চুরি, প্রকল্পগুলো সময়মত শেষ না হওয়া, বিভিন্ন প্রকল্পের নথিপত্র পর্যালোচনাসহ চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে ওঠা সব অনিয়মের অনুসন্ধান করে।
বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে কয়েকদিন ধরে ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) বিভিন্ন সংগঠন।
তবে নিজের পদে অনড় এ কে এম ফজলুল্লাহ বারবার বলেছেন, ‘সরকার আমাকে বসিয়েছে। সরকার যখন সরে যেতে বলবে, তখনই এক মুহূর্ত দেরি না করে সরে যাব।’
তবে এমডির পদত্যাগের দাবিতে আন্দোলনের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় সরকার বিভাগের নজরে আসে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর তদন্ত ও পরিদর্শন করবেন মহাপরিচালক মাহমুদুল হাসান।
সেই ঘোষণা অনুযায়ী শনিবার সকালে মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি তদন্ত দল চট্টগ্রাম ওয়াসা পরিদর্শনে আসেন। তদন্ত শেষে দলের প্রধান মো. মাহমুদুল হাসান বলেন, ‘১৫ বছর ধরে টানা চট্টগ্রাম ওয়াসার এমডি পদে থাকা প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন গনমাধ্যমে দুর্নীতির খবর আসার পর সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। দ্রত তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে।’

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?
৮ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।
৮ ঘণ্টা আগে
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।
১০ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
১০ ঘণ্টা আগে