প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রবল বর্ষণসহ বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষায় স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে সংলগ্ন কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলাসহ দেশের অন্যান্য এলাকায় এ দিন যথারীতি পরীক্ষা চলবে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা স্থগিতের এ সিদ্ধান্ত জানিয়েছে।
মূলত নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে রোববার থেকে শুরু হওয়া বৃষ্টি। সোমবার সেই বৃষ্টি অতি ভারী বর্ষণে পরিণত হয়। মঙ্গলবারও তা অব্যাহত থাকে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ৪১২ মিলিমিটার, যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ।
প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর বড় একটি অংশ পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় ব্যাপক ভুগতে হয়েছে নগরবাসীকে। এমনকি নগরীর বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়।
অতি ভারী বর্ষণের প্রভাবে রাঙামাটি শহরেও ব্যাপক ভোগান্তি তৈরি হয়। বুধবার রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে রাঙামাটিসহ চট্টগ্রাম জেলাতেও এইচএসসি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত এলো।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৪ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৫ ঘণ্টা আগে