বাসস

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। আর সবচেয়ে কম প্রার্থী রয়েছেন পিরোজপুর-১ আসনে, মাত্র ২ জন।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১ হাজার ৯৮১ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন, নারী প্রার্থী ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৮৮ জন। নিবন্ধিত ৯টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে কি না— এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থী অন্তর্ভুক্ত হয়েছেন। আদালত যেভাবে সিদ্ধান্ত দেবেন, সেটির ওপরই বিষয়টি নির্ভর করছে।
তিনি আরও বলেন, আমার টেবিলে এখনো পর্যন্ত আদালতের নির্দেশনা রয়েছে। যদি আরও কিছু নির্দেশনা আসে, তাহলে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। প্রার্থীর অন্তর্ভুক্তি শেষ মুহূর্ত পর্যন্ত হতে পারে। মাননীয় আদালত তাদের বিবেচনায় যতটুকু নির্দেশ দেবেন, আমরা তা অনুসরণ করব।

ঈদ উপলক্ষ্যে যাত্রীদের যাতায়াত পরিকল্পনা আগেভাগে নির্ধারণ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমটিসিএল আরও জানিয়েছে, ঈদের পরের দিন থেকে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে।
৮ ঘণ্টা আগে
ঐতিহ্য ও আধুনিক নিরাপত্তার সমন্বয়ে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত আয়োজনকে ঘিরে প্রস্তুত হয়ে উঠছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। ‘ডাবল সেঞ্চুরি’ স্পর্শের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই বৃহৎ ঈদ জামাতকে কেন্দ্র করে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সংশ্লিষ্টরা।
৯ ঘণ্টা আগে
ছাত্রজীবন থেকেই রাজনীতি সচেতন ছিলেন শেখ মুজিব, যুক্ত হন ব্রিটিশবিরোধী আন্দোলনে। পরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের সান্নিধ্যে ছাত্র রাজনীতিতে অবদান রাখেন। ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেওয়ার মাধ্যমে শুরু হয় তার রাজনৈতিক জীবন।
২০ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন এসআইয়ের (নিরস্ত্র) নিয়োগ সে সময় ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা হয়েছিল। বর্তমানে সেই বাতিলের আদেশ প্রত্যাহার করে নির্ধারিত শর্তসাপেক্ষে তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে