ডেস্ক, রাজনীতি ডটকম

পবিত্র রমজান মাসে সূর্যোদয় (ফজর) থেকে সূর্যাস্ত (মাগরিব) পর্যন্ত খাবার, পানীয় ও অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকেন মুসলমানরা। তবে রোজার দৈর্ঘ্য নির্ভর করে প্রতিটি দেশের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের ওপর। সে কারণে ভৌগোলিক অবস্থানভেদে রোজার সময়েও বড় ধরনের পার্থক্য দেখা যায়।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ বছর রোজার সময় উল্লেখযোগ্যভাবে কম হবে বলে ধারণা করা হচ্ছে। এতে বিভিন্ন দেশে দীর্ঘ সময় রোজা রাখা মুসল্লিদের জন্য কিছুটা স্বস্তি মিলতে পারে।
চন্দ্রভিত্তিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত প্রতি বছর রমজান মাস ১০ থেকে ১২ দিন করে এগিয়ে আসে। মাসের শুরু ও শেষ নির্ভর করে চাঁদ দেখার ওপর; ফলে কোনো মাস ২৯ দিন, কোনো মাস ৩০ দিনের হয়ে থাকে। এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ে দিনের আলো ও রোজার দৈর্ঘ্যের ওপর।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান ২০২৬ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। তবে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে এক দিন আগেই রমজান শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে।
অবস্থানভেদে রোজার সময় ভিন্ন কেন
বিশেষজ্ঞরা জানান, রোজার সময় মূলত নির্ভর করে ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের ওপর। বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হওয়ায় সেখানে রোজার সময় তুলনামূলকভাবে মাঝারি থাকে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতেও সাধারণত রোজার সময় সহনীয় পর্যায়ে থাকে।
অন্যদিকে, কোনো দেশ যত উত্তরের দিকে অবস্থিত, সেখানে দিনের আলো তত দীর্ঘ হয় এবং রোজার সময়ও বাড়ে। বিপরীতভাবে, দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে দিনের আলো কম হওয়ায় রোজার সময় তুলনামূলকভাবে কম হয়।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে এ বছরের প্রথম রোজা প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গত বছরের প্রথম রোজার তুলনায় প্রায় ৩০ মিনিট কম। তবে মাসের শেষের দিকে প্রতিদিন কয়েক মিনিট করে রোজার সময় বাড়বে। অর্থাৎ, শেষ দিকের রোজাগুলো শুরু দিকের তুলনায় সামান্য দীর্ঘ হবে।
সবচেয়ে দীর্ঘ সময় রোজা
বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে রোজা পালন করেন উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশের দেশগুলোর মুসল্লিরা। উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের মতো অঞ্চলে মুসলমানদের দীর্ঘ সময় রোজা রাখতে হবে।
এ বছর গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে রোজার সময় ১৬ ঘণ্টার বেশি হতে পারে। আবার সুইডেন, নরওয়ে, গ্রিনল্যান্ড ও উত্তর কানাডার কিছু উচ্চ অক্ষাংশ এলাকায় সূর্যালোকের তারতম্যের কারণে রোজা ২০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে।
উত্তর গোলার্ধের দেশগুলোর জন্য বিকল্প ব্যবস্থা
অস্বাভাবিক দীর্ঘ দিন বা যেখানে সূর্য খুব কম সময়ের জন্য অস্ত যায়— এমন এলাকায় বসবাসকারী মুসলমানদের জন্য ইসলামি পণ্ডিতরা কিছু বিকল্প পদ্ধতির অনুমতি দিয়েছেন। এর মধ্যে রয়েছে—
সবচেয়ে কম সময় রোজা
বিষুবরেখার কাছাকাছি ও দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময় সবচেয়ে কম হয়। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ আফ্রিকা, চিলি ও নিউজিল্যান্ডের কিছু অঞ্চলে রোজার সময় সাধারণত ১১ থেকে ১৩ ঘণ্টার মধ্যে থাকে।
এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কেনিয়ার মতো বিষুবরেখা সংলগ্ন দেশগুলোতে মুসলমানরা প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টার তুলনামূলকভাবে স্থিতিশীল ও কম সময়ের রোজা পালন করেন।
ইসলামি পন্ডিতদের মতে, ভৌগোলিক অবস্থান ভিন্ন হলেও রমজানের মূল শিক্ষা— সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধি— সব দেশের মুসলমানদের জন্যই সমানভাবে প্রযোজ্য।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৭ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৭ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৮ ঘণ্টা আগে