কুমিল্লায় এইডসে আক্রান্ত ৩৮৫ জন, মে মাসে ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

কুমিল্লা জেলায় বর্তমানে ৩৮৫ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। মে মাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট মৃত্যু হলো সাতজনের।

বৃহস্পতিবার (৫ জুন) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং (এইচটিসি) ও এন্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টারের কাউন্সেলর কাম অ্যাডমিন মো. আরিফ হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, মে মাসের ৮, ১৩ ও ২৫ তারিখে তিনজনের মৃত্যু হয়। তাদের বয়স ছিল ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তারা সবাই কুমিল্লার বাসিন্দা।

মৃতদের একজনের স্ত্রী জানান, তার স্বামী কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় কর্মরত ছিলেন। বিয়ের আগে তিনি নিজের এইচআইভি সংক্রমণের বিষয়টি গোপন রেখেছিলেন।

পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিষয়টি পরিবার জানতে পারে। স্বামীর মৃত্যুর পর পরীক্ষা করে ওই নারীও এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হন। তবে তাদের সন্তান সংক্রমিত নয়।

এআরটি সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দুইজন, মার্চে একজন, এপ্রিলে একজন এবং মে মাসে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৭২টি নমুনা পরীক্ষার মধ্যে ৩৭ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তাদের কয়েকজনের যক্ষ্মাও রয়েছে।

আরিফ হাসান জানান, ২০১৯ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত মোট ৬ হাজার ৬৪৬টি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৭৮ জন এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন চিকিৎসা বন্ধ করেছেন।

সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরে সংক্রমণের হার ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৯ সালে ২২৬টি পরীক্ষায় ১৫ জন, ২০২০ সালে ৩১১টি পরীক্ষায় ৮ জন, ২০২১ সালে ৪৯৮টি পরীক্ষায় ১৪ জন, ২০২২ সালে ৭৮৬টি পরীক্ষায় ২১ জন আক্রান্ত শনাক্ত হন।

এ ছাড়া ২০২৩ সালে ১ হাজার ২৩০টি পরীক্ষায় ৪৮ জন, ২০২৪ সালে ১ হাজার ৪৮১টি পরীক্ষায় ৫৮ জন এবং ২০২৫ সালে ১ হাজার ৪৪২টি পরীক্ষায় ৭২ জন আক্রান্ত শনাক্ত হন। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ৬৭২টি পরীক্ষায় ৩৭ জনের সংক্রমণ ধরা পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের ধরনেও পরিবর্তন এসেছে। আগে রক্তের মাধ্যমে সংক্রমণের ঘটনা বেশি দেখা গেলেও বর্তমানে যৌন সম্পর্কের মাধ্যমেই অধিকাংশ সংক্রমণ শনাক্ত হচ্ছে।

এআরটি সেন্টারের তথ্য অনুযায়ী, শনাক্ত ব্যক্তিদের মধ্যে পুরুষে-পুরুষে যৌন সম্পর্কের ইতিহাস রয়েছে এমন ৯১ জন, পুরুষ যৌনকর্মী ৪০ জন, বিদেশফেরত ৪৯ জন, দাম্পত্য সম্পর্কে সংক্রমিত ৪১ জন এবং নারী যৌনকর্মীর মাধ্যমে সংক্রমিত ২১ জন রয়েছেন। বাকিরা অন্যান্য ঝুঁকিপূর্ণ শ্রেণির অন্তর্ভুক্ত।

এআরটি সেন্টারের কাউন্সেলর আরিফ হাসান বলেন, সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষা ও ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে দীর্ঘদিন ধরে সেন্টারের কয়েকজন স্বাস্থ্যকর্মীর বেতন-ভাতা বন্ধ থাকলেও তারা সেবাকাজ চালিয়ে যাচ্ছেন।

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লির হোটেলে আগুনে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

বুধবার সকাল ৮টায় দিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগরের ওই হোটেলে আগুন লাগে। এতে ২২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দূতাবাস জানায়, আগুনে আট বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

৭ ঘণ্টা আগে

ছুটি নেবেন কি না— ৪ দশক আগের নজির টানলেন পররাষ্ট্রমন্ত্রী

খলিলুর রহমান বলেন, ‘আমি তখন তার ব্যক্তিগত সচিব ছিলাম। তিনি দুই দায়িত্বই সফলভাবে পালন করেছিলেন। তখন ছিল ইন্টারনেটপূর্ব যুগ। এখন প্রযুক্তির এই সময়ে দুটো কাজ একসঙ্গে করা আরও সহজ।’

১৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরি করে বিক্রি, গ্রেপ্তার ২

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৫) ও ভাঙারি ব্যবসায়ী রেজাউল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে চুরি হওয়া তারও উদ্ধার করা হয়েছে।

১ দিন আগে

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বাড়ছে না বিদ্যুতের দাম

আবাসিকের নিচের স্তরে দুই ধাপের বর্ধিত বিদ্যুতের দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের দাম বাড়ছে না, অর্থাৎ আগের দামই বহাল থাকছে।

১ দিন আগে