ঈদযাত্রার ১২ দিন

প্রতিদিন সড়কে ঝরেছে ২৬ জনের প্রাণ

ডেস্ক, রাজনীতি ডটকম

ঈদুল আযহার আগে-পরে ১২ দিনে (৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত) দেশে ৩৪৭টি সড়ক দুর্ঘটনায় ৩১২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ১০৫৭ জন (গণমাধ্যম ও হাসপাতাল সূত্রে)। নিহতের মধ্যে নারী ৪৭ ও শিশু ৬৩ জন। প্রতিদিন গড়ে নিহত হয়েছে ২৬ জন। গত বছরের তুলনায় প্রাণহানি বেড়েছে ২৯.০৩ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় ১২ শত ১৮ কোটি ৭২ লাখ ৮৬ হাজার টাকার মানব সম্পদের ক্ষতি হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

১২১ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১০৭ জন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪.৮৭ শতাংশ। দুর্ঘটনায় ৪৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৪.১০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫১ জন, অর্থাৎ ১৬.৩৪ শতাংশ।

এই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৮ আহত হয়েছেন। ৩২টি রেলপথ দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) গণমাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

যানবাহনভিত্তিক নিহতের চিত্র

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১০৭ জন (৩৪.২৯%), বাস যাত্রী ৩৩ জন (১০.৫৭%), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ আরোহী ১৮ জন (৫.৭৬%), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১১ জন (৩.৫২%), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ৭৩ জন (২৩.৩৯%), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-পাখিভ্যান-মাহিন্দ্র-টমটম-বিভাটেক) ২০ জন (৬.৪১%) এবং বাইসাইকেল আরোহী ৬ জন (১.৯২%) নিহত হয়েছেন।

দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩৬টি (৩৯.১৯%) জাতীয় মহাসড়কে, ১২১টি (৩৪.৮৭%) আঞ্চলিক সড়কে, ৩৪টি (৯.৭৯%) গ্রামীণ সড়কে এবং ৫৬টি (১৬.১৩%) শহরের সড়কে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার ধরন

দুর্ঘটনাসমূহের ৮১টি (২৩.৩৪%) মুখোমুখি সংঘর্ষ, ১৬৩টি (৪৬.৯৭%) নিয়ন্ত্রণ হারিয়ে, ৪৬টি (১৩.২৫%) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৫১টি (১৪.৬৯%) যানবাহনের পেছনে আঘাত করা এবং ৬টি (১.৭২%) অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহন

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে- ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-ড্রাম ট্রাক ১৮%, বাস ১৯.৩৫%, মাইক্রোবাস-প্রাইভেট কার-অ্যাম্বুলেন্স ৮.৩১%, মোটরসাইকেল ২১.৭৩%, থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজিচালিত অটোরিকশা-অটোভ্যান) ২১.৩৯%, স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন-পাখিভ্যান-মাহিন্দ্র-টমটম-বিভাটেক) ৬.৯৬%, বাইসাইকেল-রিকশা ২.২০% এবং অজ্ঞাত যানবাহন ২.০৩ শতাংশ।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৫৮৯টি। বাস ১১৪, ট্রাক ৬৬, কাভার্ডভ্যান ১১, পিকআপ ১২, ট্রাক্টর ৪, ট্রলি ৬, ডাম্পট্রাক ৭, মাইক্রোবাস ১৭, প্রাইভেট কার ২৯, অ্যাম্বুলেন্স ৩, মোটরসাইকেল ১২৮, থ্রি-হুইলার ১২৬ (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান), স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৪১ (নসিমন-পাখিভ্যান-মাহিন্দ্র-টমটম-বিভাটেক), বাইসাইকেল-রিকশা ১৩ এবং অজ্ঞাত যানবাহন ১২টি।

দুর্ঘটনার সময় বিশ্লেষণ

সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৪.০৩%, সকালে ২৫.৬৪%, দুপুরে ১৮.৪৪%, বিকালে ২১.৬১%, সন্ধ্যায় ১২.৩৯% এবং রাতে ১৭.৮৬ শতাংশ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৩ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৪ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৫ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৬ ঘণ্টা আগে
Advertisement