প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের পূর্বাংশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও উত্তরাঞ্চলে তেমন কোনো শঙ্কা নেই। বরং উত্তরে বন্যাপ্রবণ নদ-নদীর পানি সমতল কমছে। শুক্রবার (২৩ আগস্ট) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল কমছে, অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল, যা আগামী দুদিন (রোববার বিকেল ৩টা পর্যন্ত) অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী দুদিনে এসব নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
বর্তমানে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার প্রায় ২০০ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। তিস্তার পানি ৭৫ সেন্টিমিটার, দুধকুমারের পানি ২২১ সেন্টিমিটার, ধরলার পানি ২৫৯ সেন্টিমিটার, ঘাঘটের পানি ২৫৮ সেন্টিমিটার, করতোয়ার পানি ৪৫৭ সেন্টিমিটার, যুমনার পানি স্থানভেদে ১৩৫ থেকে ২১৮ সেন্টিমিটার, পদ্মার পানি স্থানভেদে ৮৫ থেকে ১০৯ সেন্টিমিটার, মহানন্দার পানি ২০৬ থেকে ৩০১ সেন্টিমিটার, গঙ্গার পানি বিপৎসীমার ১৬২ থেকে ১৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত এসব এলাকার উজানে ভারতের রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের আভাসও নেই। ফলে বানের কোনো আভাস নেই।

এ বছর সর্বোচ্চ পাঁচজন নারীকে এ সম্মাননা দেওয়া হবে। আবেদনপত্রের নির্ধারিত ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (www.mowca.gov.bd) ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত ‘ছক’ ছাড়া অন্য কোনো ফরমে আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।
১৪ ঘণ্টা আগে
এজাইল (AGILE) প্রকল্পের আওতায় ৩ ও ৪ জুলাই ঢাকার পূর্বাচলের সিসিইউএলবি রিসোর্টে অনুষ্ঠিত কো-ডিজাইন কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা অংশ নেন।
১৮ ঘণ্টা আগে
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ
১৯ ঘণ্টা আগে