সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকান- শপিংমল: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। এখন সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের চাহিদা মেটাতে পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষিত আছে।

তিনি আরও জানান, জ্বালানি তেল আমদানির নতুন উৎসও খুঁজে পাওয়া গেছে এবং আগামী তিন মাসের চাহিদা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সরকার আশা করছে, ভবিষ্যতে এ খাতে আরও সুযোগ তৈরি হবে।

দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ ছাড়া কৃষকদের জন্য জ্বালানি সরবরাহে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোথাও তেল সংকট দেখা দিলে তাৎক্ষণিক সমাধানে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ

স্পিকার বলেন, গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দুয়েকটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি

১৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে সংসদে উত্তেজনা

বাজেট আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসউদ বলেন, প্রধানমন্ত্রী এখানে নেই। কিন্তু উনি যখন বিভিন্ন ভাষণে অসত্য তথ্য দিয়ে বলেন— বিরোধী দল মিছিল করতেছে মদের দাম বৃদ্ধির প্রতিবাদে বা সিগারেটের দাম বৃদ্ধি করার কারণে— এমন অসত্য তথ্য দিয়ে যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই।

১৫ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুদেশের জাত

১৭ ঘণ্টা আগে

কাতারে সড়ক দুর্ঘটনা, কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

১৯ ঘণ্টা আগে