ডেস্ক, রাজনীতি ডটকম

আইপিএল ২০২৫-এর বাকি অংশে খেলতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক টুর্নামেন্টে আর অংশ নেবেন না—এই খবর নিশ্চিত হওয়ার পরই মোস্তাফিজকে তার বদলি হিসেবে নেয় দলটি।
বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। মোস্তাফিজকে নিতে ৬ কোটি রুপি খরচ করেছে দিল্লি। যদিও নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
বিবৃতিতে বলা হয়েছে, “দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে, কারণ জেক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে আইপিএলের বাকি অংশ থেকে সরে দাঁড়িয়েছেন। ”
ফ্রেজার-ম্যাকগার্ক দিল্লি ক্যাপিটালসের সেই খেলোয়াড়দের একজন, যারা ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির কারণে টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পর দেশে ফিরে গেছেন।
আইপিএল ২০২৫ সাময়িকভাবে বন্ধ হয় ৮ মে, ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন।
আইপিএলে ৫৭ ম্যাচ খেলে ৮.১৪ ইকোনোমি রেটে ৬১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে ৯টি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজুর রহমান, যেখানে ১৪টি উইকেট তুলে নিয়েছিলেন, যার মধ্যে একটি চার উইকেটের পারফরম্যান্সও ছিল। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি তাকে মৌসুম শেষে ছেড়ে দেয়। এরপর গত নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে তিনি অবিক্রিত থেকে যান।
এই সময়ের মধ্যে মোস্তাফিজ আবার ফিরলেন তার পুরনো দল দিল্লি ক্যাপিটালসে। এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেছিলেন তিনি। তখন তিনি ১০টি ম্যাচে ৯টি উইকেট নিয়েছিলেন।
২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে মোস্তাফিজ এখন পর্যন্ত ২৮১টি ম্যাচে অংশ নিয়ে ৩৫১টি উইকেট শিকার করেছেন—যা তাকে বিশ্বের অন্যতম অভিজ্ঞ ও কার্যকর বোলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আবারও আইপিএলে ফিরিয়ে আনল।

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
৫ ঘণ্টা আগে
বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পিইউ) সফর করেছে। গত মঙ্গলবার উপাচার্য কার্যালয়ের কমিটি রুমে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কম
৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৮ ঘণ্টা আগে